Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Russia

অবশেষে খোঁজ মিলল সাইবেরিয়ার আকাশে হারিয়ে যাওয়া রুশ বিমানের

কয়েকদিন আগেও দুর্ঘটনার মুখে পড়ে একটি রুশ বিমান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২১, ১৯:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২১, ১৯:১২

options
link
অবশেষে খোঁজ মিলল সাইবেরিয়ার আকাশে হারিয়ে যাওয়া রুশ বিমানের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে খোঁজ মিলল সাইবেরিয়ার আকাশে হারিয়ে যাওয়া রুশ বিমানের। শুক্রবার সকালে টমস্ক শহরের কাছে নিখোঁজ হয়ে গিয়েছিল যাত্রীবাহী বিমানটি। 

[আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত ইউরোপ, জার্মানিতে মৃত কমপক্ষে ৯০]

এদিন টমস্ক শহরের কাছাকাছি আসার কিছুক্ষণের মধ্যেই Antonov An-28 বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের। এমনটাই জানিয়েছিল সংবাদসংস্থা Intrafax।রুশ ইমারজেন্সি মিনিস্ট্রি জানিয়েছে, SiLA নামের বিমানসংস্থার ওই প্লেনটি যান্ত্রিক ত্রুটির জন্য একটি ময়দানে অবতরণ করে। বিমানটির সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ওই দুর্ঘটনায় কারও হতাহত হওয়ার খবর নেই। ইতিমধ্যে বিমানটির ১৯জন যাত্রীকেই উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই সমুদ্রে ভেঙে পড়ে রাশিয়ার (Russia) একটি যাত্রীবাহী বিমান। ওই ঘটনায় মৃত্যু হয় ২৮ জন যাত্রীর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, এর আগে এমএইচ-১৭ বিমান দুর্ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছিল গোটা বিশ্বে, শিরোনামে উঠে এসেছিল রাশিয়ার নাম। ওই ঘটনার তদন্তকারীদের অভিযোগ, মালয়েশিয়ার যাত্রীবাহী বিমান এমএইচ-১৭ ধ্বংসের নেপথ্যে রয়েছে রাশিয়ার সেনাবাহিনী। তাঁদের দাবি, যে মিসাইলের আঘাতে বিমানটি খণ্ড-বিখণ্ড হয়ে যায় সেটি সরবরাহ করেছিল রুশ সেনার একটি মিসাইল ইউনিট। ২০১৪ সালের জুলাই মাসে অ্যামস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী এমএইচ-১৭ যাত্রীবাহী বিমানটির উপর মিসাইল হামলা হয়। পূর্ব ইউক্রেনে ভেঙে পড়ে বিমানটি। ওই ঘটনায় নিহত হন ২৯৮ জন যাত্রী ও চালকদের সবাই। ওই ঘটনায় তীব্র নিন্দার ঝড় বয়ে যায় বিশ্বজুড়ে। অভিযোগ উঠে রাশিয়ার বিরুদ্ধে। দাবি করা হয়, ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীরাই এই কাজ করেছে। তবে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলির এই অভিযোগ খারিজ করে দেয় মস্কো। তবে ঘটনাস্থলে তদন্ত চালিয়ে ডাচ বিশেষজ্ঞরাও বলেছিলেন যে তারা ঘটনাস্থলে এমন কিছু টুকরো পেয়েছেন যা সম্ভবত রাশিয়ায় তৈরি ‘বাক’ জাতীয় ভূমি-থেকে-আকাশে হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্রের টুকরো।

[আরও পড়ুন: তালিবানকে সরাসরি সাহায্য পাক বায়ুসেনার! গুরুতর অভিযোগ আফগান ভাইস-প্রেসিডেন্টের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.