Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Molest

নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে সরকারি স্কুলের শিক্ষক

মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২১, ২০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২১, ২০:৩৬

options
link
নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে সরকারি স্কুলের শিক্ষক zoom

অভিষেক চৌধুরী, কালনা: নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। গ্রেপ্তার প্রৌঢ় স্কুল শিক্ষক। মঙ্গলবার কালনা আদালতে তোলা হয়েছে ধৃতকে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কালনা শহরের শ্যামগঞ্জপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম অখিলেশ্বর সরকার। বহু ছাত্রছাত্রীকে পড়াত সে। কালনা শহরের আমলাপুকুর এলাকার এক দশম শ্রেণির ছাত্রীকে পড়াত সে। অন্যান্যদিনের মতোই সোমবার কালনা শহরের একটি সরকারি স্কুলের শিক্ষক অখিলেশ্বর সরকারের বাড়িতে পড়তে যায় ওই নাবালিকা। অভিযোগ, ছাত্রীকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে অভব্য আচরণ করে ওই প্রৌঢ়। শ্লীলতাহানি করে। আতঙ্কে চিৎকার শুরু করে ওই পড়ুয়া। তখনই অভিযুক্ত কিশোরীকে হুমকি দেয়। কাউকে জানালে ফল খুব খারাপ বলে ভয় দেখায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মোবাইলে মগ্ন থাকায় শাশুড়ির বকুনি! অভিমানে ২ সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ বধূর]

যদিও তাতে শেষ রক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই জানাজানি হয়ে যায় গোটা ঘটনা। এরপরই ওই নাবালিকা ছাত্রীর পরিবার কালনা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শিক্ষকের এই আচরণে রীতিমতো ক্ষু্ব্ধ নিগৃহীতার পরিবারের সদস্যরা। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে।

[আরও পড়ুন: ৫ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি মহেশতলার আগুন, ঘটনাস্থলে Sujit Bose, নামানো হল রোবট]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.