Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬

শিশুমৃত্যুতে গাফিলতির অভিযোগ, ভাঙচুর অ্যাপোলোয়

অভিযোগ, পরীক্ষার অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা খেতে না দিয়ে ফেলে রাখা হয়েছিল শিশুটিকে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১৬:৪৭

options
link
শিশুমৃত্যুতে গাফিলতির অভিযোগ, ভাঙচুর অ্যাপোলোয় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ৷ আবার কাঠগড়ায় অ্যাপোলো হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা৷ এবার চার মাসের এক শিশুর মৃত্যুতে গাফিলতির অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ফুলবাগান থানায়৷

[সোনুর মাথা কামিয়ে জুতোর মালা পরালে ইনাম ১০ লক্ষ টাকা, ফতোয়া মৌলবীর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, ১৭ এপ্রিল কোলোনোস্কোপির জন্য চার মাসের শিশুকন্যাকে ভর্তি করা হয়েছিল বাইপাসের ওই বেসরকারি হাসপাতালে৷ অভিযোগ, পরীক্ষার অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা খেতে না দিয়ে ফেলে রাখা হয়েছিল শিশুটিকে৷ এর পর অ্যানাস্থেসিয়ার জেরে অসুস্থ হয়ে পড়ে সে৷ যার ফলে তাকে ভেন্টিলেশনে রাখতে হয়৷ পরে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে৷ পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে শিশুর৷

[যাদবপুরের খাবারের দোকানে আগুন, মৃত ১]

এই ঘটনার জেরেই বুধবার হাসপাতাল চত্বরে চড়াও হন মৃত শিশুর আত্মীয়-পরিজনরা৷ হাসপাতালে ব্যাপক ভাঙচুর চলে৷ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশবাহিনি৷

[পারলে সতীদাহও ফিরিয়ে আনুক হিন্দুরা, ব্যঙ্গ আজম খানের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.