Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

ঠোঁট নিয়ে কান কার্পেটে বিপাকে ঐশ্বর্য

কানের রেড কার্পেটে সেলেব্রিটিদের আনাগোনা লেগেই আছে৷ নজর কাড়ছেন বলি সুন্দরীরাও৷ এই ভিড়ে হামেশা শাটারবাগদের সামনে সর্বাগ্রে থাকেন তিনি৷ হাতে ছবি থাক আর না থাক প্রতিবারই কান সফরে তাঁর দেখা মেলেই৷ নিজের পোশাক ঐশ্বর্যের সম্ভার লাল পশমের কার্পেটে মেলে ধরেন ঐশ্বর্য রাই বচ্চন৷ কিন্তু, এবারে শুরু থেকেই কেমন যেন একটু তালভঙ্গ হচ্ছে বিশ্বসুন্দরীর৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৬, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৬, ১৬:৪৭

options
link
ঠোঁট নিয়ে কান কার্পেটে বিপাকে ঐশ্বর্য zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানের রেড কার্পেটে সেলেব্রিটিদের আনাগোনা লেগেই আছে৷ নজর কাড়ছেন বলি সুন্দরীরাও৷ এই ভিড়ে হামেশা শাটারবাগদের সামনে সর্বাগ্রে থাকেন তিনি৷ হাতে ছবি থাক আর না থাক প্রতিবারই কান সফরে তাঁর দেখা মেলেই৷ নিজের পোশাক ঐশ্বর্যের সম্ভার লাল পশমের কার্পেটে মেলে ধরেন ঐশ্বর্য রাই বচ্চন৷

কিন্তু, এবারে শুরু থেকেই কেমন যেন একটু তালভঙ্গ হচ্ছে বিশ্বসুন্দরীর৷ একে তো পোশাকে একটু বেশিই কার্ভ দেখা দিচ্ছে৷ নিন্দুকরা বলছেন নাকি মেদ বেড়েছে শরীরে৷ এর মধ্যে রবিবার এক্সপেরিমেন্ট করতে গিয়ে ঠোঁটে লাগিয়ে বসলেন বেগুনী রঙের লিপস্টিং৷ এতেই ঘটেছে যাবতীয় বিপত্তি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেগুনী লিপস্টিক সমেত ঐশ্বর্যের ছবি টুইটারে চাউর হওয়া মাত্রই বেধেছে হুলুস্থুলু কাণ্ড৷ নামমাত্র কয়েকজন এক্সপেরিমেন্টের তারিফ করলেও, যেন ঠাট্টার জোয়ার নেমেছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট জুড়ে৷

Aish-twitt

কেউ বলছেন এশিয়ান পেইন্টসের রং লাগিয়ে এসেছেন, তো জাম খাওয়ার গল্প তুলে ধরেছেন৷ তবে, প্রচার যে কারণেই হোক প্রচার তো বটে৷ তাই টুইটার ট্রেন্ডে অচিরেই সানি লিওনের ‘পিঙ্ক লিপস’-কে পিছনে ফেলে দিতে পারে ঐশ্বর্যের বেগুনী ঠোঁটের আভিজাত্য৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.