সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জাহা না পউছে সুপারম্যান, ওয়াহা পউছে হনুমান’। ট্রেলারেই বুঝিয়ে দিয়েছে কতটা দমদার হতে চলেছে অ্যানিমেটেড ছবি ‘হনুমান দা দমদার’। প্রথম থেকেই ছবিটি নিয়ে বেশ হইচই পড়েছে বলিউডে। পড়বে নাই বা কেন, বাঘা বাঘা নাম রয়েছে ছবির ভয়েস ওভার আর্টিস্টের তালিকায়। হনুমানের জন্য গলা দিয়েছেন সলমন খান। জাভেদ আখতার, রবীনা ট্যান্ডন, কুণাল খেমু, বিনয় পাঠক, সৌরভ শুক্লার মতো বলিউডের হেভিওয়েট তারকারাও রয়েছেন দলে।
ট্রেলারটি মুক্তি পেতেই আলোচনা শুরু হয়ে গিয়েছে ছবির ডায়লগ নিয়ে। হনুমানের মুখে শোনা যাচ্ছে, ‘একবার যো ম্যায়নে কমিটমেন্ট করলি তো ম্যায় ফির আপনে আপ কি ভি নেহি শুনতা’ বা ‘হটা সাওয়ান কি ঘটা, হোয়াট অ্যাবাউট মাই কথা’র মতো সলমনের বহু পরিচিত ডায়ালগগুলি। সঙ্গে ঝকঝকে ভিজুয়াল। চনমনে এইসব ডায়ালগের ফোয়ারা আর রংবেরঙের দৃশ্যে আপনার বাড়ির খুদে সদস্যর এবারের সামার ভ্যাকেশন যে জমে আইসক্রিম তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। আগামী ১৯ মে মুক্তি পাচ্ছে পরিচালক রুচি নারায়ণের ‘হনুমান দ্যা দমদার’।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন