Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

আজান বিতর্কে সোনুকে সমর্থন, প্রকাশ্যে কোপানো হল দুই ব্যক্তিকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজান বিতর্কে গায়ক সোনু নিগমের সমর্থনে কথা বলার জন্য প্রকাশ্যে কোপানো হল এক ব্যক্তিকে৷ বুধবার এই ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের গোপালপুরা এলাকায়৷ আক্রান্ত ব্যক্তির নাম শিবম রাই৷ [‘শুধু মাথা কামালেই হবে না, ইনাম পেতে পূরণ করতে হবে বাকি দুই শর্ত’] ২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/india/sonu-nigams-fatwa-row-turns-violent-man-attacked-in-mp/pid/58186/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "আজান বিতর্কে সোনুকে সমর্থন, প্রকাশ্যে কোপানো হল দুই ব্যক্তিকে"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৯, ১৪:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০১৯, ১৪:৩৫

options
link
আজান বিতর্কে সোনুকে সমর্থন, প্রকাশ্যে কোপানো হল দুই ব্যক্তিকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজান বিতর্কে গায়ক সোনু নিগমের সমর্থনে কথা বলার জন্য প্রকাশ্যে কোপানো হল এক ব্যক্তিকে৷ বুধবার এই ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের গোপালপুরা এলাকায়৷ আক্রান্ত ব্যক্তির নাম শিবম রাই৷

[‘শুধু মাথা কামালেই হবে না, ইনাম পেতে পূরণ করতে হবে বাকি দুই শর্ত’]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, আজান নিয়ে গায়ক সোনু নিগমের বক্তব্যকে সমর্থন করে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন রাই৷ তারপরই তাঁকে ফোনে হুমকি দেয় মহম্মদ নাগরি ও ফায়জান খান নামে দুই অভিযুক্ত৷ সাংবাদিকদের রাই জানিয়েছেন, ওই অভিযুক্তদের ডাকে তিনি ও তার এক বন্ধু ফ্রিগঞ্জ নামের এক এলাকায় যান৷ সেখানেই তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ফায়জান ও মহম্মদ৷ ওই হামলায় গুরুতর জখম হয়েছেন তাঁর বন্ধু৷ ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ৷ মাধবনগর থানার ভারপ্রাপ্ত অফিসার এম এস পারমার জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩০৭ ধারায় (হত্যার চেষ্টা) মামলা রুজু হয়েছে৷ তবে অভিযুক্তরা এখনও অধরা৷

[গাড়ির জন্য ছেড়ে গিয়েছিল প্রেমিকা, ৬৫-তেও গাড়ি চুরি করে চলেছে ‘আশিক’]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.