Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ট্যারান্টুলার আতঙ্কে ঘরছাড়া গ্রামবাসীরা

তীব্র আতঙ্কে গ্রামবাসীরা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৯, ১২:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৯, ১২:৪৫

options
link
ট্যারান্টুলার আতঙ্কে ঘরছাড়া গ্রামবাসীরা zoom

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে বিরল প্রজাতির মাকড়সা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শুক্রবার৷ তবে উদ্ধার হওয়া মাকড়সাটি ট্যারান্টুলা প্রজাতির কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ শুক্রবার ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের রোহিনী বনপুরার বাসিন্দা পঙ্কজ মাইতির বাড়িতে বড় আকারের একটি মাকড়সার দেখা মেলে৷ খবর ছড়াতেই স্থানীয় বাসিন্দারা পঙ্কজবাবুর বাড়িতে সকাল সকাল সবাই হাজির হয়ে যান৷

মাকড়সাটিকে খুব সাবধানে একটি জারে ভরে রাখা হয়৷ গত সাত আট মাস আগে এই বনপুরা গ্রামে বেশ কয়েকটি বড় লোমশ মাকড়সা বেরিয়েছিল৷ তখনও এলাকাবাসীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছিল৷ এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাচ্চাদের নিয়ে তাঁরা রীতিমতো আতঙ্কে রয়েছেন৷ তাঁদের দাবি, বন দফতর চেষ্টা করুক আবার যাতে এভাবে বড় প্রজাতির মাকড়সা বা ট্যারান্টুলা না বেরোয়৷ বন দফতরের পক্ষ থেকে জানান হয়, মাকড়সাটি ট্যারান্টুলা কি না তা পরীক্ষা করে দেখা হবে৷ মাকড়সাটিকে জারে বন্দি করে খড়গপুরের ডিভিশনের কলাইকুণ্ডা রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[২৩ এপ্রিল রাজ্য জয়েন্ট, পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ পেন ও ঘড়ি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.