Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ২১ সেপ্টেম্বর ২০২৬

নিয়মরক্ষার ম্যাচে মিনার্ভাকে হারিয়ে স্বস্তি ইস্টবেঙ্গলে

১৭ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৩০।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৭:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৭:০৩

options
link
নিয়মরক্ষার ম্যাচে মিনার্ভাকে হারিয়ে স্বস্তি ইস্টবেঙ্গলে zoom

ইস্টবেঙ্গল-৩ (ওয়েডসন, রবিন, বিকাশ জাইরু)

মিনার্ভা পাঞ্জাব এফসি-১ (কৃষ্ণা পন্ডিত)

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগ জয়ের স্বপ্ন অতীত। কোচের চেয়ার থেকেও বিদায় নিয়েছেন ট্রেভর জেমস মর্গ্যান। একদিক থেকে মিনার্ভার বিরুদ্ধে লিগের শেষ ম্যাচের আর কোনও গুরুত্বই ছিল না ইস্টবেঙ্গলের কাছে। আর সে কারণে বারাসত স্টেডিয়ামও ছিল অনেকটাই ফাঁকা। কিন্তু লাল-হলুদ খেলোয়াড়রা নিজেদের জন্যই হয়ত এই ম্যাচটা জিততে চেয়েছিলেন। আর সেটা স্পষ্ট হল মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে তাঁদের খেলাতেই। ওয়েডসন, রবিন সিং ও বিকাশ জাইরুর সৌজন্যে লাল-হলুদ ব্রিগেড জয় পেল ৩-১ গোলে। মিনার্ভার হয়ে একটি গোল শোধ করেন কৃষ্ণা পন্ডিত।

[‘জয় শ্রী রাম-ভারত মাতা কি জয় বলতে হবে, নাহলে ইতিহাসে চলে যেতে হবে’]

কিছুটা সম্মানের সঙ্গেই আই লিগ শেষ করা এবং ফেডারেশন কাপের আগে মনোবল বাড়ানো- এই দুইয়ের লক্ষ্যেই রবিবার মাঠে নেমেছিলেন ওয়েডসন-বুকেনিয়ারা। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিলেন তাঁরা। এদিকে, অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেও ছেড়ে কথা বলেনি মিনার্ভা। আর মাঝেমধ্যেই লাল-হলুদ রক্ষণের ভুলে সুযোগও পেয়ে গিয়েছিলেন । তবে দুর্ভাগ্যবশত সেই সুযোগগুলিকে কাজে লাগিয়ে গোল করতে পারেননি। এছাড়া প্রথমার্ধের ২৯ মিনিটে গোললাইন থেকে বাঁচান গুরবিন্দর।

[সোনুর বিরুদ্ধে ফতোয়া জারি করা মৌলবিকে মৃত্যুর হুমকি]

ইস্টবেঙ্গলের হয়ে রবিবার প্রথম গোলটি করেন ওয়েডসন। ৩১ মিনিটে ডান প্রান্ত থেকে ভেকের ক্রস থেকে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন তিনি। এরপর আক্রমণের বেগ বাড়ায় মিনার্ভা। কিন্তু গোল শোধ করতে পারেনি। শুরু থেকেই এদিন কোচ রঞ্জন চৌধুরীর ছেলেরা উইংয়ে খেলা ছড়াচ্ছিল। সেই সঙ্গে কমে গিয়েছিল মিসপাসের সংখ্যাও। নিজেদের মধ্যে পাস খেলে বারবার পাঞ্জাবের দলটির রক্ষণ ভাঙার চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু প্রথমার্ধে আর কোনও গোল করতে পারেননি হাওকিপ-ওয়েডসনরা। উল্টোদিকে গোল শোধ করতে সক্ষম হয়নি মিনার্ভাও।

[মার্কিন রণতরী ডুবিয়ে দেব, হুঙ্কার কিম জংয়ের]

দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁঝ ছিল বেশি। এর মধ্যেই ৫২ মিনিটে পেনাল্টি পায় লাল-হলুদ ব্রিগেড। যা থেকে গোল করতে কোনও ভুল করেননি রবিন সিং। এরপরেও বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু নষ্ট হয় সেই সুযোগ। ম্যাচের অন্তিম পর্যায়ে আরও একটি গোল করে ব্যবধান বাড়ান বিকাশ জাইরু। ওয়েডসনের থ্রু থেকে গোল করেন তিনি। যদিও ম্যাচের অতিরিক্ত সময়ে লাল-হলুদ রক্ষণের ভুলে মিনার্ভার হয়ে একটি গোল শোধ করেন কৃষ্ণা পন্ডিত।

[ভিক্ষা দেবেন না, চাঁদিফাটা গরমেও রাস্তায় বসে আর্জি বৃদ্ধের]

এই ম্যাচ জেতায় ১৭ ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াল ৩০। শেষ ম্যাচ আগামী ২৯ এপ্রিল মুম্বই এফসি-র বিরুদ্ধে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.