Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Border Security Force

কয়েকটি শর্তপূরণেই মিলতে পারে BSF-এ চাকরি, জেনে নিন খুঁটিনাটি

আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১৮:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১৮:০৫

options
link
কয়েকটি শর্তপূরণেই মিলতে পারে BSF-এ চাকরি, জেনে নিন খুঁটিনাটি zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি খেলাধুলোয় খুবই ভাল? আবার দেশসেবাও করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force) বা বিএসএফে কর্মী নিয়োগ। কনস্টেবল (জেনারেল ডিউটি) স্পোর্টস কোটায় মোট ২৬৯ জনকে নিয়োগ করা হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহীরা আবেদন করতে ভুলবেন না।

আবেদনের শর্ত:

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
  • মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
  • তবে আবেদনকারীকে অবশ্যই যেকোনও ধরনের খেলায় দক্ষ হতে হবে। রাজ্য/জাতীয় স্তরে খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
  • শারীরিক মাপজোকের ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে।

[আরও পড়ুন: দেশ সেবায় ব্রতী হতে চান? Madhyamik পাশেই মিলতে পারে সুযোগ, জেনে নিন বিস্তারিত]

আবেদনকারীর বয়সসীমা:
১ আগস্ট, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৩ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী, তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি:
http://bsf.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষদিন:
আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন সংক্রান্ত যেকোনও খুঁটিনাটির জন্য আগ্রহী প্রার্থীকে http://bsf.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: WB Govt Job: Graduate হলেই মিলতে পারে সরকারি চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.