সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম পেয়েছিল। বুঝতে পারেননি হঠাৎই লাইভ অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর তাই ‘হাই’ তুলছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু সেটাই লাইভ দেখানো হতে থাকে অনুষ্ঠানে। তবে ভুল বুঝতে পেরে ফের স্টুডিওতে কানেকশন ফিরিয়ে নেওয়া হয় প্রোডাকশন হাউসের পক্ষ থেকে। পরে যদিও ডেডে সান নামে ওই রিপোর্টার ফের একবার লাইভ অনুষ্ঠানে এসে ঘটনাস্থল থেকে খবর বলতে থাকেন। ফের একবার এরকম অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল নেটদুনিয়া। গোটা ঘটনাটির ভিডিও নিজেই ফেসবুকে পোস্ট করেছেন ডেডে। অনেকেই হাসতে থাকেন ভিডিওটি দেখে।
[১৬ বছর পর অ্যাওয়ার্ডের মঞ্চে দেখা মিলল আমির খানের]
ভিডিও দেখা যাচ্ছে, আবহাওয়া সম্পর্কিত শো’য়ের সঞ্চালক প্রথমে কিছু কথা বলে তাঁর রিপোর্টারের কাছে বাকি খবরটি জানতে চান। কিন্তু তখনই দেখা যায়, ডেডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ‘হাই’ তুলছেন। কিছুক্ষণ পর ফের একবার স্টুডিওতে ফিরে যাওয়া হয়। তখন হাসতে থাকেন সঞ্চালকও। এরপরে ফের একবার রিপোর্টারের কাছে যাওয়া হলে, আগের ভুল শুধরে দিব্যি খবরটি পড়তে থাকে তিনি।
দেখুন ভিডিও:
[ভগবান শ্রীকৃষ্ণও নগদহীন লেনদেনে বিশ্বাসী ছিলেন, মত আদিত্যনাথের]
এই ঘটনার পরে যদিও সোশ্যাল মিডিয়া ডেডে-র পাশেই দাঁড়িয়েছে। ক্লান্ত থাকা সত্ত্বেও নিজের কাজ করায় অনেকেই ওই মহিলার প্রশংসাও করেন। এমনকী ওই অবস্থা সামাল দেওয়ার জন্য সঞ্চালক রস জেনসনেরও প্রশংসা করেন কেউ কেউ। সিন্ডি হাল নামে ডেডে-র এক সহকর্মী জানান, ‘আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। একজন আমাকে সেই ছবি মেল করায় আমি জানতে পেরেছিলাম।’
[পণ চেয়ে নির্যাতনের অভিযোগ, আত্মঘাতী সেনা মেজরের স্ত্রী]
এর আগে একইরকম ভাবে নাতাশা এক্সালবেই নামে এক মহিলা সঞ্চালকের ভিডিও ভাইরাল হয়ে যায়। সঞ্চালকের ভিডিওটিতে দেখা যায়, বুলেটিন শুরু হওয়ার আগে নিজের পেন হাতে নিয়ে একমনে কিছু করছিলেন। আচমকাই দেখেন ক্যামেরা চালু হয়ে গিয়েছে। চমক ভেঙে সব কাজই অবশ্য করে ফেলেন। কিন্তু ছড়িয়ে পড়েছিল ওই চমক ভাঙার ভিডিওটুকুই। মহিলা অ্যাঙ্করের প্রতিক্রিয়া দেখে হাসতে থাকে নেটদুনিয়া। তবে মোটে ১২ সেকেণ্ডের ভিডিওতেই তারিফ কুড়িয়েছিলেন নাতাশা। কেননা, চমক ভাঙার পর পেশাদারিত্বের যে নমুনা তিনি দেখিয়েছিলেন তাই প্রশংসা কুড়োয়। অনেকে আবার তার ভঙ্গির সঙ্গে নানা সিনেমার ক্লিপিংস জুড়েও মজা করেন।
[সুকমায় শহিদদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা ও চাকরির আশ্বাস মমতার ]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন