Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Honey Singh

আদালতে এলেন না Honey Singh, এজলাসে হাউহাউ করে কেঁদে ফেললেন গায়কের স্ত্রী!

হানি সিং স্ত্রীর উপর যৌন অত্যাচারও চালাতেন বলে অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২১, ২০:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২১, ২০:৫৯

options
link
আদালতে এলেন না Honey Singh, এজলাসে হাউহাউ করে কেঁদে ফেললেন গায়কের স্ত্রী! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগস্ট মাসের প্রথম সপ্তাহে জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের (Honey Singh) বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে মামলা দায়ের করেন গায়কের স্ত্রী শালিনী তলওয়ার। শনিবার সেই মামলার শুনানিতে এলেন না হানি সিং। বিচারকের সামনে পরিস্থিতি তুলে ধরে এবং হানি সিংয়ের বিরুদ্ধে অভিযোগের কথা আরও বিশদে জানিয়ে এজলাসেই হাউ হাউ করে কেঁদে ফেললেন শালিনী। জানা গিয়েছে, শালিনীর কান্না দেখে বিচারক তানিয়া সিং স্পষ্ট বলেন, ”মনে হয় এই মামলাকে হানি একেবারেই কম গুরুত্ব দিয়ে দেখছেন। আইনের ঊর্ধ্বে কেউ নয়।” বিচারকের এ কথার উত্তরে হানির আইনজীবী জানান, হানি শারীরিক দিক থেকে অসুস্থ, তাই শুনানির দিন আদালতে আসতে পারেননি। আদালত হানিকে মেডিক্যাল রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে।

শালিনীর অভিযোগ, গার্হস্থ্য হিংসার পাশাপাশি হানি সিং তাঁর উপর যৌন অত্যাচারও চালাতেন। শুধু তাই নয়, শারীরিক নির্যাতনের পাশাপাশি চলত মানসিক অত্যাচারও। এমনকী আর্থিক প্রতারণার অভিযোগও তুলেছেন হানিপত্নী। দিল্লির একটি আদালতে এ নিয়ে মামলা করেছেন শালিনী (Shalini Talwar)। আজ, মঙ্গলবার আদালতে তাঁর মামলাটি গৃহীত হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Honey Singh and his wife

[আরও পড়ুন: শুটিং ফ্লোরে গুরুতর আহত Priyanka Chopra, ক্ষতবিক্ষত অভিনেত্রীর কপাল!]

হানি সিংয়ের স্ত্রীর হয়ে আদালতে উপস্থিত হয়েছিলেন আইনজীবী সন্দীপ কাপুর, অপূর্ব পাণ্ডে এবং জিজি কাশ্যপ। মামলাটি গৃহীত হওয়ার পর হানি সিংকে একটি নোটিস পাঠানো হয়েছিল আদালতের তরফে। হির্দেশ সিং, যাঁকে সকলে হানি সিং নামেই চেনেন, তাঁকে আগামী ২৮ আগস্টের মধ্যে সেই নোটিসের জবাব দিতে বলা হয়েছিল। পাশাপাশি যে সমস্ত সম্পত্তি হানি সিং ও তাঁর স্ত্রীর নামে রয়েছে, তা আপাতত বিক্রি করতে পারবেন না গায়ক, বলেও সাফ জানিয়ে দিয়েছে আদালত।

Honey Singh and his wife

বলিউডে (Bollywood) পা রেখেই বদলে দিয়েছিলেন র‍্যাপের সংজ্ঞা। তাঁর হাত ধরেই ভোল বদলে যায় পার্টি সংয়ের চেহারা। ‘আংরেজি বিট’ থেকে ‘পার্টি অলনাইট’- একের পর এক হিট গান উপহার দিয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছিলেন হানি সিং। সিনেমার পাশাপাশি সুপারহিট হয়েছে তাঁর ভিডিও অ্যালবামগুলিও। ২০১৪ সালে একটি রিয়ালিটি শোয়ে প্রথমবার নিজের স্ত্রীর সঙ্গে অনুরাগীদের আলাপ করিয়ে দিয়েছিলেন হানি সিং। তিনি যে বিবাহিত, সে খবর শুনে হকচকিয়ে গিয়েছিলেন অনেক ভক্তই।

[আরও পড়ুন: জ্যোতি বসুর অংশ বাদ দিয়ে মাদার টেরিজার সঙ্গে ছবি পোস্ট করে কটাক্ষের শিকার প্রসেনজিৎ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.