পলাশ পাত্র, তেহট্ট: পণ চেয়ে শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার করত। তা সহ্য করতে না পেরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ঊনিশ বছরের এক যুবতী। শুক্রবার রাতে নদিয়ার নাকাশিপাড়া থানার বদ্রীপুরে ঘটনাটি ঘটে।
[গাড়ির গতি বেশি হওয়াই কী কাল হল বিক্রম-সোনিকার?]
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্চিতা বিশ্বাস। ধুবুলিয়াতে তাঁর বাড়ি ছিল। বছরখানেক আগে নাকাশিপাড়ায় তাঁর বিয়ে হয়। পুলিশ সূত্রে খবর, বিয়ের পর থেকেই স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর পণের জন্য সঞ্চিতার উপর মানসিক নির্যাতন চালাত। অভিযোগ, যত দিন যাচ্ছিল অত্যাচারের পরিমাণ বেড়েই চলছিল। রুখে দাঁড়িয়েও কিছু করতে পারেননি। শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেন।
[প্রসবের সময় গর্ভের সন্তানের মাথা ছেঁড়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে]
শুক্রবার রাতে শ্বশুরবাড়িতেই নিজের ঘরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে সঞ্চিতার স্বামী। খোঁজ নেই শ্বশুর, শাশুড়ি, দেওরেরও। পুলিশ জানিয়েছে, মৃতের পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
[ইসলামে মহিলারা ‘থার্ড ক্লাস’, বিতর্কিত মন্তব্য সুব্রহ্মণ্যম স্বামীর]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন