Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Skin Care

চটজলদি ঝকঝকে ত্বক পেতে চান? রূপচর্চা সেরে ফেলুন কফি ও কলার ফেসপ্যাকে

ত্বক উজ্জ্বল করতে ম্যাজিকের মতো করে কফি ও কলা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২১, ২০:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২১, ২০:৫৪

options
link
চটজলদি ঝকঝকে ত্বক পেতে চান? রূপচর্চা সেরে ফেলুন কফি ও কলার ফেসপ্যাকে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কফি এবং কলা, এই দুই উপাদান কিন্তু ত্বকের জন্য খুব উপকারি। বিশেষজ্ঞরা বলছেন, কফি (Coffee) ত্বকে বলিরেখা পড়তে দেয় না। আর কলা ত্বক করে উজ্জ্বল এবং মসৃণ! আর এই দুই উপাদান যখন মিলে যায়, তখন ম্যাজিক তৈরি হয়।

১) শুষ্ক ত্বকে দারুণ কাজ করে কলা। একটা কলাকে চটকে নিয়ে তারমধ্যে কিছুটা পরিমাণ মধু মিশিয়ে নিন। আর কিছু পরিমাণ কফি মিশিয়ে ফেসপ্যাক (Face Pack) তৈরি করুন। কিছুক্ষণ মুখে লাগিয়ে  ঠান্ডা জলে ধুয়ে নিন। এতে ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২) হালকা গরম জলে এক চামচ কফি মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে এই ফেসপ্যাক ব্যবহার করুন। শুকিয়ে গেলে উষ্ণ জলে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের বলিরেখা কমবে।

৩) কলার খোসার মধ্যে কিছু পরিমাণ কফি এবং মধু ঢেলে দিন। সেই খোসাটা নিয়ে স্ক্রাবারের মতো করে মুখে ঘষতে থাকুন কয়েক মিনিট। এতে ত্বক ঝকঝকে হবে এবং বলিরেখা পড়বে না।

[আরও পড়ুন: Beauty Tips: দীর্ঘদিন যৌবন ধরে রাখতে চান? রূপচর্চায় রোজ রাখুন গোলাপের পাপড়ি]

৪) হাঁটু, কনুই, বগলে যদি কালো ছাপ পড়ে তাহলে কলার খোসায় মধু, লেবুর রস মিশিয়ে ঘষে নিন। দেখবেন দ্রুত কালো ছোপ দূরে হবে।

 

৫) দিন দিন ঠোঁটের রং কালো হয়ে যাচ্ছে? কোনও চিন্তা নেই। কলার ছোট টুকরো করে নিন। তার মধ্যে অল্প কফি মিশিয়ে নিয়মিত ঠোঁটে লাগালেই কালো ছোপ দূর হবে।

৬) চোখের তলায় কালো ছোপ দেখা দিলে অল্প পরিমাণ কফির সঙ্গে মধু মিশিয়ে নিয়ে চোখের তলায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভাল করে ধুয়ে নিন। দেখবেন চোখের তলার কালো ছোপ দূর হয়ে যাবে। 

তবে শুধুই ত্বকের যত্ন নয়। চুলের যত্নেও কফি আর কলা দারুণ কাজ করে। উষ্ণ জলে কফি মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর এই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এতে চুলের গোড়া শক্ত হবে।   

[আরও পড়ুন: Beauty Tips: ঘন, কালো ভ্রূ চান? তিন তেলের মিশ্রণেই হতে পারে ম্যাজিক]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.