সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যারা ভূতের সিনেমা দেখতে ভালবাসেন, ‘কনজিউরিং ২’ তাদের কাছে হাতে স্বর্গ পাওয়ার সামিল৷ জেমস ওয়ান পরিচালিত এই মার্কিন সুপার ন্যাচারাল হরর ফিল্ম গোটা দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে৷ যাঁদের হৃদয় দুর্বল, তাঁদের এই সিনেমা না দেখতে যাওয়ার পরামর্শ জারি ছিল৷ আর সেই পরামর্শ এড়ালে কী মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে বৃহস্পতিবার তার সাক্ষী থাকল তামিলনাড়ুর তিরুবান্নামালাই৷
সেখানকার স্থানীয় এক সিনেমা হলে ‘কনজিউরিং ২’ দেখতে গিয়ে ৬০ বছরের এক বৃদ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়লেন৷ পুলিশ এখনও তাঁর পরিচয় জানতে পারেনি৷ জানা গিয়েছে তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা৷ তিরুবান্নামালাইয়ের একটি আশ্রমে থাকতেন৷ বালসুব্রাহ্মণ্য সিনেমা হলে সিনেমা চলাকালীন হঠাৎই তাঁর বুকে ব্যথা হতে শুরু করে৷ সঙ্গে সঙ্গে ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকা হয়৷ কিন্তু অ্যাম্বুল্যান্স এসে পৌঁছনোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন