সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে মুক্তমনা ব্লগারদের হত্যায় জড়িত মৌলবাদী সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের এক বড় নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃত জঙ্গি আশফাক উর রহমান নয়ন ওই সংগঠনের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান। সে আরিফ ও অনীক নাম ব্যবহার করেও নাশকতামূলক কাজ চালিয়ে যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে রাজধানী ঢাকার ভাটারা এলাকা থেকে নয়নকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
[কাশ্মীরের পরিবেশ অশান্ত, বাতিল অনন্তনাগ উপনির্বাচন]
২০১৩ সালে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যাকাণ্ডের পর উঠে আসে আনসারুল্লাহ বাংলা টিমের নাম। সংগঠনটির প্রধান মুফতি জসীমউদ্দীন রাহমানী ইতিমধ্যে ওই মামলার রায়ে দোষি সাব্যস্ত হয়ে জেলে বন্দি রয়েছে। ২০১৫ সালে নিষিদ্ধ করা হয় আনসারউল্লাহ বাংলা টিমকে। ব্লগার অভিজিৎ রায়-সহ বেশ কয়েকটি ব্লগার হত্যার পিছনে রয়েছে ওই সংগঠনটি।
[‘পাকিস্তান জঙ্গি রাষ্ট্র, ওই দেশের সেনাও বর্বর-ক্রিমিনাল’]
অন্যদিকে, সাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা লাখো কণ্ঠে আবৃত্তি করা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে। বাঁশরী (নজরুল চর্চা কেন্দ্র) ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) যৌথভাবে এই আবৃত্তির আয়োজন করে। জঙ্গি-সন্ত্রাস-সাম্প্রদায়িকতা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে, বিশেষ করে তরুণ সমাজের চেতনাকে জাগ্রত করতেই ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তির আয়োজন করে এই দুই সংগঠন।