সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঘুষকাণ্ডে জড়াল আয়কর বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিকের নাম। বুধবার সিবিআইয়ের জালে ধরা পড়লেন তিনি৷ বুধবার আয়কর বিভাগের কমিশনার বি বি রাজেন্দ্র প্রসাদ-সহ আরও পাঁচজনকে গ্রেফতার করেছে সিবিআই৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, একটি বৃহত্ বাণিজ্যিক সংস্থার থেকে ১৯ লক্ষ টাকা ঘুষ নিয়ে তাদের কাজ করিয়ে দিয়েছেন। রাজেন্দ্র প্রসাদ-সহ ওই পাঁচজনের নামেই একই অভিযোগ রয়েছে৷ সূত্রের খবর, রাজেন্দ্র প্রসাদের অধীনে কাজ করতেন ওই পাঁচজন৷
[‘সন্ত্রাস আর খেলা একসঙ্গে চলতে পারে না’]
ঘুষকাণ্ডের খবর পাওয়া মাত্রই তদন্ত শুরু করে সিবিআই৷ তবে কেঁচো খুঁড়তে বেরিয়ে পড়ে কেউটে৷ এমনকী তদন্তের সময়ে তাঁদের থেকে নগদে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ সিবিআই সূত্রে জানান হয়েছে, রাজেন্দ্র এবং অন্য একজনকে বিশাখাপত্তনম থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাকি চারজনকে মুম্বইয়ে আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে৷
[রেলের খাবারে চরম দুর্নীতি, এক কেজি দইয়ের দাম ৯৭২০ টাকা]
জানা গিয়েছে, রাজেন্দ্র প্রসাদের নির্দেশে তাঁর অধীনে কর্মরত ব্যক্তিরা মাঝে মধ্যেই বিভিন্ন সংস্থা থেকে এরকম ঘুষ নিতেন৷ তিনি নিজে জড়িত ছিলেন অন্যান্য বেআইনি কাজের সঙ্গে৷ পুলিশের অনুমান, কর ফাঁকির শাস্তির হাত থেকে মুক্ত করতেও অনেকের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন তিনি৷
[ভাঙা গোড়ালিতে তেল মালিশ মায়ের, মৃত্যু যুবকের]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন