Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Abhishek Banerjee

WB By-Election: ‘এই তো সবে শুরু’, বাবুল-যোগ নিয়ে ভবানীপুর উপনির্বাচনের প্রচারে মন্তব্য অভিষেকের

লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে উপনির্বাচনের প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২১, ২০:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২১, ২০:২১

options
link
WB By-Election: ‘এই তো সবে শুরু’, বাবুল-যোগ নিয়ে ভবানীপুর উপনির্বাচনের প্রচারে মন্তব্য অভিষেকের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur By-Election) প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার ভবানীপুরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন তিনি। বৈঠক সারলেন অবাঙালি প্রতিনিধিদের সঙ্গেও।

Abhishek-Banerjee

Advertisement

এদিন সন্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রথমে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দেন। তারপর অবাঙালি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারেন তিনি। ওই বৈঠকে ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। বাবুল সুপ্রিয়র বিজেপিতে যোগদান নিয়ে মুখ খোলেন তিনি। আরও চমক কি বাকি আছে, জল্পনা জিইয়ে রেখে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অভিষেক। বলেন, “এখনও তো শুরুই হয়নি। এই তো সবে শুরু।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Babul joins TMC

[আরও পড়ুন: কেন তৃণমূলে বাবুল সুপ্রিয়? যোগদানের পরই জানালেন কারণ, রইল তাঁর মন্তব্যের ১০ পয়েন্ট]

ভবানীপুর উপনির্বাচনের আগে অবাঙালিদের নিয়ে বৈঠকে ঠিক আলোচনা হল, সে বিষয়ে জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মূলত গণতান্ত্রিক পরিকাঠামোয় কেন্দ্র-রাজ্যের সম্পর্ক নিয়ে কথা হয় এদিনের বৈঠকে। এছাড়া কৃষি আইন নিয়েও আলোচনা হয়।

Abhishek-Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবাবে স্থানীয় ভোটাররা খুশি বলেই জানান পার্থ চট্টোপাধ্যায়। বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) ফুলবদল প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। বলেন, “দেখে যাও, দেখে যাও।”

Abhishek Banerjee visits temple

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। তৃণমূলের হয়ে লড়ছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই। বিজেপির হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সিপিএমের যোদ্ধা শ্রীজীব বিশ্বাস। নির্বাচনী হাওয়ায় উত্তপ্ত ভবানীপুর। জোরকদমে চলছে ভোটপ্রচার। ঘরে ঘরে ঘুরে জনসংযোগের কাজে ব্যস্ত শাসক-বিরোধী উভয়পক্ষ। এই পরিস্থিতিতে বাবুল সুপ্রিয়র দলবদলে কার্যত কোণঠাসা গেরুয়া শিবির। বিরোধী শিবিরের অস্বস্তিই উপনির্বাচনর আগে ঘাসফুল শিবিরকে অক্সিজেন জোগাচ্ছে, তা বলাই যায়।

[আরও পড়ুন: দলে অন্তর্কলহের জের, ইস্তফা দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.