সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিলাসবহুল যে কোনও হোটেলেই থাকে সুইমিং পুল৷ অতিথি আপ্যায়ণে বিলাসী সাঁতারের আয়োজন রাখে সব হোটেল কর্তৃপক্ষই৷ কিন্তু বিশ্বের মাত্র একটি হোটেলই সে আয়োজনে তাক লাগিয়েছে৷ সুইমিং পুলের ক্ষেত্রে তাদের ব্যবস্থার সঙ্গে তুলনা চলে না দুনিয়ার আর কোনও হোটেলের৷ কেননা বিশ্বের গভীরতম সুইমিং পুল আছে সেই হোটেলেই৷
কোথায় আছে সেই হোটেল?

টার্ম মিলিপিনি নামে এই হোটেল আছে ইতালির পাদুয়ায়৷ ৪২ মিটার গভীর এই সুইমিং পুলে নামা প্রত্যেকের কাছেই এক বিরল অভিজ্ঞতা৷ জলের নিচে এ যেন এক জলের গুহা৷ স্বচ্ছ, কবোষ্ণ জলের টানেলের ভিতর দিয়ে চাইলে হাঁটাও সম্ভব৷ অভিনব এই পুলটির নকশা করেছিলেন স্থপতি ইমানুয়েল বোরেতো৷ হোটেল থেকে টিকিট নিয়ে এখানে স্কুবা ডাইভিংও করা যায়৷ ২০১৪ থেকে চালু হয়েছে এই পুল৷

গভীরতায় বিশ্বে রেকর্ড করেছে এই পুল৷ ৪২ মিটার গভীর এই পুলের নাম উঠেছে গিনেস বুকেও৷ এর আগে বেলজিয়ামের এক হোটেলের সুইমিং পুলই এই স্বীকৃতি পেয়েছিল৷ কিন্তু গভীরতায় ও বৈচিত্রে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে ইতালির এই পুল৷

দেখুন এই পুলের ভিডিও:
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন