Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬

সোশ্যাল মিডিয়ায় তাঁকে কুরুচিকর আক্রমণের নিন্দায় মুখ্যমন্ত্রী

"ফেক অ্যাকাউন্টের নামে কতগুলো গ্রুপ তৈরি করে বলা হচ্ছে জন্ম বৃত্তান্ত কী, বাবা-মা কে, আমি হিন্দু, মহিলা না পুরুষ।"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০১৭, ১০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০১৭, ১০:০৩

options
link
সোশ্যাল মিডিয়ায় তাঁকে কুরুচিকর আক্রমণের নিন্দায় মুখ্যমন্ত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিজেপি ও সঙ্ঘ পরিবারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রানি রাসমনি রোডে বুদ্ধ পূর্ণিমার এক অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী বলেন, “ধর্ম মানে রাজনীতির নামে কুকর্ম করা নয়, মানুষ মারার কসাইখানা না। ধর্ম মানে ভালবাসা, বিশ্বাস, মানবতা, ধর্ম মানে হিংসা দূর করা।”

মুখ্যমন্ত্রী অভিযোগ, কোন মানুষ কী খাবে, কী পরবে, কী দেখবে, কে কোথায় জন্মগ্রহণ করবে, কার কী গায়ের রঙ এটা দেখে ধর্ম দেখে হয় না, ওগুলো নকল ধর্ম। তিনি বলেন, “সারা দেশে ধর্মের নামে যে অসহিষ্ণুতা চলছে তা একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে বাংলা।” ধর্ম মানে রাস্তায় তরোয়াল নাচিয়ে লোককে ভয় দেখানো নয় বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, ফেসবুকে জাল অ্যাকাউন্ট তৈরি করে হিংসা ছড়ানো হচ্ছে। নানা গ্রুপ তৈরি করে বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্ম বৃত্তান্ত, বাবা-মা, তিনি হিন্দু না মুসলিম, মহিলা না পুরুষ- এই যাবতীয় বিষয়ে কুরুচিপূর্ণ আলোচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “হয়তো আমি সবচেয়ে খারাপ মানুষ কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে বাঁচার জন্য প্রয়োজনীয় সম্মান আমি নিশ্চয়ই পেতে পারি। আমাকে হিজড়া পর্যন্ত বলেছে। আমি মানুষের কাছে বিচার চাই।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

aitc-tweet-web

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.