সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালিম্পংয়ে ঘুরতে গিয়ে বিপাকে পড়লেন ‘বেহুলা’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী পায়েল। সঙ্গে রয়েছেন তাঁর স্বামী অভিনেতা দ্বৈপায়ন ও সন্তান মেরাখও।
পায়েল ও দ্বৈপায়নের পায়ের তলায় সরষে। সুযোগ পেলেই ঘুরতে চলে যান। এ ব্যাপারে পাহাড় তাঁদের প্রথম পছন্দ। পুজোর সময় শুটিংয়ের কাজ বন্ধ থাকে। তাই এই ছুটিকে কাজে লাগিয়ে কালিম্পঙে ঘুরতে গেলেন পায়েল ও দ্বৈপায়ন। কিন্তু ঘুরতে গিয়ে যে এরকম বিপাকে পড়তে হবে তাঁদের, তা আন্দাজও করতে পারেননি।
কেমন আছেন এই তারকা দম্পতি?
স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়িকে নিয়ে কালিম্পংয়ের কাছে টাকনা নামের একটি গ্রামে একটি গেস্ট হাউজে রয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই পায়েল জানিয়েছে, “আমরা সবাই ঠিক আছি। বৃষ্টির জন্য ধস নেমেছে। তাই আটকে পড়েছি। আজ এনজেপি থেকে ট্রেন ছিল আমাদের। আগামিকাল যে কোনও উপায়েই শিলিগুড়ি যেতে হবে।’

[আরও পড়ুন: জামিন পেলেন না আরিয়ান খান, আপাতত জেলেই থাকতে হবে শাহরুখপুত্রকে]
বিরামহীন বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ (North Bengal)। বুধবার সকালেও বৃষ্টি চলেছে। উত্তরের জেলাগুলির পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। ফের পাহাড়ে নেমেছে ধস। তার ফলে বন্ধ একাধিক রাস্তা। বন্ধ টয়ট্রেন পরিষেবা। সমস্যায় পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা।

দার্জিলিংয়ের পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। টানা বৃষ্টিতে (Rain) দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। তার ফলে গাড়ি চলাচল বন্ধ। বিকল্প রোহিণী রোড ধরে চলছে গাড়ি। ধোতরে, মানেভঞ্জন, রিমবিক, গোক, বিজনবাড়ি এলাকায় ফের নতুন করে ধস নেমেছে।
[আরও পড়ুন: রোশনের বিরুদ্ধে খোরপোশের মামলা শ্রাবন্তীর! জানেন প্রতি মাসে কত টাকা চাইলেন অভিনেত্রী?]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন