Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

OMG! বিরাট কোহলির জীবনে নতুন প্রেম!

দেখে নিন তাকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০১৭, ০৯:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০১৭, ০৯:৫০

options
link
OMG! বিরাট কোহলির জীবনে নতুন প্রেম! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএল দশে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সময়টা কিন্তু মোটেই ভাল যাচ্ছে না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। একের পর এক ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বহু আগেই ছিটকে গিয়েছে আরসিবি। ব্যাটেও এবার অফ ফর্ম চলছে ক্যাপ্টেন কোহলির। তবে এরমধ্যেই অবশ্য নতুন উপহার পেলেন ভারত অধিনায়ক। বৃহস্পতিবার বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা অডি-র ভারতে নিযুক্ত মুখ্য আধিকারিক রাহিল আনসারি একটি অডি কিউ৭ গাড়ি উপহার হিসেবে দিলেন বিরাটকে। আর নতুন গাড়ি পেয়ে যারপরনাই খুশি ভারত অধিনায়ক। তিনি নাকি নতুন গাড়ির প্রেমে পড়ে গিয়েছেন।

[চলতি আইপিএল-এ ফের গড়াপেটার ছায়া, গ্রেপ্তার তিন বুকি]

এদিন রাহিল আনসারি নিজেই বিরাটের হাতে অডি কিউ৭ ৪৫ টিডিআই গাড়ির চাবিটি তুলে দেন। পাশাপাশি কোহলির ভূয়সী প্রশংসাও করেন। জানান, ‘অডি- গাড়িগুলির সঙ্গে বিরাটের চরিত্রের অনেক মিল রয়েছে। গাড়িগুলির মধ্যে যে যে গুণ রয়েছে, মাঠে হোক বা মাঠের বাইরে বিরাটের মধ্যেও সেই গুণগুলি নজরে পড়ে। যেমন- রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি অডি গাড়ি যে দাপট দেখায়, নিজের খেলার মধ্যে দিয়েও বিরাট সেই দাপট দেখান। যুব সমাজের কাছে বিরাট যেমন হার্টথ্রব, তেমনি অডি গাড়িও। ভারত অধিনায়ককে অডি কিউ লাইফে স্বাগত জানাই। আমরা খুশি ভারত অধিনায়ক আমাদের গ্রাহক।’

Virat_web

[রুবি হাসপাতালে ভুয়ো ডাক্তারের হদিশ পেল সিআইডি]

এই গাড়িটি উপহার পেয়ে খুশি বিরাট নিজেও। তিনি বলেন, ‘বহুদিন ধরেই আমি অডি-র গ্রাহক। এই সংস্থার পক্ষ থেকে অনেক ভাল ভাল অফার পেয়েছি। গাড়ির ক্ষেত্রে আমি অডিকে সবসময় ভরসা করতেই পারি। কিউ ৭ লঞ্চ করার পর থেকেই আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। শেষপর্যন্ত আমার গ্যারাজে গাড়িটি আসায় আমি খুব খুশি।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

Virat1_web

[‘বিজেপিকে যে ভোট দেয় না, সে পাকিস্তানি’]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.