Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বাবাকে ‘ডন’ হিসেবে দেখাবেন না, রজনীকে হুমকি হাজি মস্তানের ছেলের

রীতিমতো লিগাল নোটিস পাঠিয়ে হুমকি তালাইভাকে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০১৭, ০৫:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০১৭, ০৫:২৮

options
link
বাবাকে ‘ডন’ হিসেবে দেখাবেন না, রজনীকে হুমকি হাজি মস্তানের ছেলের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যান্য তারকাদের মতোই বায়োপিকের তালিকায় নাম লিখিয়েছিলেন তিনি৷ শোনা যাচ্ছিল, এবার আন্ডারওয়ার্ল্ড ডন হাজি মস্তান মির্জার চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যাবে তালাইভা রজনীকান্তকে৷ ইতিমধ্যেই নাকি পরিচালক পি রঞ্জিতের সঙ্গে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে তাঁর৷ কিন্তু এর মধ্যেই দাক্ষিণাত্যের সুপারস্টারের কাছে এল হুমকি চিঠি৷ প্রেরক ডনেরই দত্তকপুত্র৷ বাবাকে স্মাগলার কিংবা ডন হিসেবে পর্দায় তুলে না ধরার হুমকি তালাইভাকে দিয়েছেন মুম্বইয়ের এক সময়ের নামকরা মাফিয়া হাজি মস্তান মির্জার দত্তকপুত্র সুন্দর শায়েখর৷

[বিশ্ব আদালতের নির্দেশ অগ্রাহ্য, কুলভূষণের ফাঁসি রুখতে নারাজ পাকিস্তান]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সাধারণ কোনও পত্র নয় দক্ষিণি সুপারস্টারকে রীতিমতো আইনি নোটিস পাঠিয়েছেন সুন্দর৷ যাতে তিনি অভিযোগ করেছেন, তাঁর পালকপিতা জাতীয়স্তরের রাজনীতির পরিচিত মুখ৷ আর একজন বড়মাপের নেতা৷ আর রজনীর ছবিতে তাঁকে একজন স্মাগলার ও ডন হিসেবে দেখানো হচ্ছে৷ যা একেবারেই গ্রহণীয় নয়৷ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি৷ সুন্দর জানান, তাঁর পিছনে এক বিশাল রাজনৈতিক দল রয়েছে আর দলীয় কর্মীরা এই বিষয় নিয়ে খুবই ক্ষুব্ধ৷  যদি হাজি মস্তানকে এমনভাবে পর্দায় তুলে ধরার কোনও উদ্যোগ নেওয়া হয়৷ তাহলে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন৷ আর বলাই বাহুল্য যে এর ফলে তাতে রজনীর সম্পত্তির যে ক্ষয়ক্ষতি হবে এর জন্য তিনিই দায়ী থাকবেন৷

[প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়ে প্রতিবাদ জওয়ানের স্ত্রীর]

চিঠির উপরিভাগে হুমকি দিলেও পরে অবশ্য নিজের গোপন ইচ্ছের কথা প্রকাশ করেছেন সুন্দর৷ তিনি বলেন, যদি রজনী সত্যি প্রয়াত হাজি মস্তান মির্জার জীবন নিয়ে সিনেমা বানাতে চান৷ তবে তিনি এগিয়ে আসতেন পারেন প্রযোজক হিসেবে৷ তাঁরও নাকি অনেকদিনের ইচ্ছে ছিল বাবার জীবনকে বড়পর্দায় তুলে ধরার৷ তাঁর নাকি ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার’স অ্যাসোসিয়েশনের আজীবনের জন্য সদস্য পদও রয়েছে৷

[প্রধানমন্ত্রীকে ৫৬ ইঞ্চির অন্তর্বাস পাঠিয়ে প্রতিবাদ জওয়ানের স্ত্রীর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.