Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Aryan Khan

মিলল না স্বস্তি, মাদক মামলায় আজও জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান খান

৩ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল আরিয়ানকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০২১, ২১:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৬, ২০২১, ২১:১৭

options
link
মিলল না স্বস্তি, মাদক মামলায় আজও জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান খান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদক মামলায় মঙ্গলবারও জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। আগামিকাল ফের এই মামলার শুনানি। জানা গিয়েছে, বুধবার দুপুর আড়াইটে নাগাদ বম্বে হাইকোর্ট রায় দেবে। আরিয়ানের জামিন পিছিয়ে যাওয়ায় ফের আশাহত শাহরুখ ও গৌরী।  তবে এদিন আরিয়ান খান জামিন না পেলেও, এই মাদক মামলায় অভিযুক্ত অভিন শাহু ও মনীশ রাজগড়িয়াকে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। ২ অক্টোবর রাতে আরিয়ানের সঙ্গে এই দুই ব্যক্তিকেও এনসিবি আটক করেছিল । 

২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শোনা যায়, এনসিবি’র সেই টিমের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। কর্ডেলিয়া ক্রুজের পার্টি থেকেই আরিয়ান ও তাঁর সঙ্গীদের আটক করা হয়। বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর শাহরুখপুত্রকে গ্রেপ্তার করা হয়। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রথমে আর্থার রোড জেলের কোয়ারেন্টাইন সেলে রাখা হয় আরিয়ানকে। পরে অন্য জেলে পাঠানো হয়।  ছেলের গ্রেপ্তারির বেশ কয়েকদিন বাদে আর্থার রোড জেলে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শাহরুখ।  প্রথমে আরিয়ানের জামিনের ভার তিনি দিয়েছিলেন আইনজীবী সতীশ মানেশিণ্ডেকে। কিন্তু পরে আইনজীবী বদল করা হয়। মঙ্গলবার বম্বে হাই কোর্টে আরিয়ানের পক্ষ থেকে সওয়াল করেন মুকুল রোহতগি। 

Aryan Khan

 

[আরও পড়ুন: অবশেষে মাদক কাণ্ডে স্বস্তি, আত্মসমর্পন করে জামিন পেলেন পরীমণি]

শোনা যায়, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে আরিয়ানের (Aryan Khan) জামিনের তীব্র বিরোধিতা করা হয়। তাতে নাকি অভিযোগ করা হয়, শাহরুখপুত্র তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করছেন। এমনকী শাহরুখের ম্যানেজার পূজা দদলানি নাকি মুম্বইয়ের এনসিবি অফিসে গিয়ে সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। মঙ্গলবার দুই পক্ষের যুক্তি শোনার পরই নিজের সিদ্ধান্তের কথা জানান বম্বে হাই কোর্টের আইনজীবী।

Shah Rukh's son Aryan Khan

উল্লেখ্য, মুম্বইয়ে আরিয়ান মামলার এই গুরুত্বপূর্ণ শুনানির ঠিক আগেই দিল্লিতে যান এনসিবির জোনাল হেড। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা ও টাকা দিয়ে সাক্ষী কেনার অভিযোগ জানানো হয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে সমীর ওয়াংখেড়ে আবার পালটা অভিযোগে জানিয়েছেন, আরিয়ান-মামলা থেকে সরাতে তাঁকে যে কোনও অজুহাতে গ্রেপ্তার করা হতে পারে। শোনা গিয়েছে, তোলাবাজির অভিযোগের জবাব দিতেই দিল্লি যান সমীর ওয়াংখেড়ে। যদিও এনসিবি কর্তা এই রটনা নস্যাৎ করে জানিয়ে দিয়েছেন ভিন্ন কারণে তিনি রাজধানীতে যান।   

[আরও পড়ুন: ‘সমীর ওয়াংখেড়ে NCB ছাড়লে অনেকেই বেঁচে যাবেন!’ ‘ঘুষ’কাণ্ডে ক্ষোভ প্রকাশ স্ত্রী ক্রান্তির]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.