Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

OMG! ‘কনজিউরিং ২’ দেখে মৃত বৃদ্ধের দেহ উধাও!

সূত্রের খবর, ঘটনার কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ ফলে পুলিশের তরফে কোনও তদন্ত করা হবে না৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০১৬, ২০:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০১৬, ২০:৫৯

options
link
OMG!  ‘কনজিউরিং ২’ দেখে মৃত বৃদ্ধের দেহ  উধাও! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ের নতুন পরিভাষা লিখছে ‘কনজিউরিং ২’ ৷ হলিউডি এই ছবি দেখতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল অন্ধ্রপ্রদেশের জি রাম মোহনের৷ কিন্তু মৃত্যর পরেও শেষ হয়নি সে কাহিনী৷ বরং নতুন করে দানা বেঁধেছে রহস্য৷ খবর মিলেছে, রহস্যজনক ভাবে উধাও হয়ে গিয়েছে নিহত জি রাম মোহনের মৃতদেহ৷

বৃহস্পতিবার দুই বন্ধু এইচ প্রসাদ ও শ্রী বালাসুব্রমনিয়ারের সঙ্গে ‘কনজিউরিং ২’ দেখতে গিয়েছিলেন ৬৫ বছরের রাম মোহন৷ ক্লাইম্যাক্সের সময়ই হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে যান৷ নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরে হাসপাতাল থেকে মোহনের বন্ধু প্রসাদকে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য তিরুবান্নামালাই সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়৷ কিন্তু, এর পর থেকেই নিখোঁজ মৃতদেহ৷ খোঁজ মেলেনি প্রসাদেরও৷ সূত্রের খবর, ঘটনার কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ ফলে পুলিশের তরফে কোনও তদন্ত করা হবে না৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.