Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Vastu Tips

কেরিয়ারে মন্দা? বাস্তুমতে এই ৫ উপায়ে সবাইকে টেক্কা দিন

কেরিয়ারে উন্নতি করতে আজ থেকেই মেনে চলুন এসব নিয়ম।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২১, ২১:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০২১, ২১:৫৯

options
link
কেরিয়ারে মন্দা? বাস্তুমতে এই ৫ উপায়ে সবাইকে টেক্কা দিন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসে কিছুতে বসের প্রিয় হয়ে উঠতে পারছেন না? চোখের উপর সহকর্মীরা প্রোমোশন পেয়ে উপরে উঠেই যাচ্ছে আর আপনি যেমনটি ছিলেন, তেমনটিই রয়েছেন? হাজার চেষ্টা করেও অফিসে ঠিকঠাক জায়গা করতে পারছেন না? এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার এই টিপস অবশ্যই মেনে চলা দরকার। দেখে নিন বাস্তু বিশেষজ্ঞরা কী বলছেন–

১) ল্যাপটপে যখন কাজ করবেন, তখন অবশ্যই আপনার মুখ থাকুক দক্ষিণ দিকে। বাস্তু শাস্ত্রমতে, দক্ষিণ দিকই উন্নতির দিক। এই কারণেই, সব সময় দক্ষিণ দিকে বাড়ির প্রবেশদ্বার থাকা উচিত।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২) বাস্তুমতে বসার উপরও আপনার উন্নতি নির্ভর করে। সব সময় চেষ্টা করবেন, চেয়ারে সোজা হয়ে বসতে। পায়ের উপর পা তুলে কখনই বসবেন না । শুধু অফিসে নয়, ঘরে থেকে অফিসের কাজ করলেও এটা মেনে চলুন।

[আরও পড়ুন: প্রতিবেশীর কুনজর থেকে বাঁচতে মেনে চলুন বাস্তু বিশেষজ্ঞদের এই ৫ পরামর্শ]

৩) আপনার ডেস্কে একটা গাছ রাখার চেষ্টা করুন। মানি প্ল্যান্ট রাখতে পারেন। ফুল ভর্তি ফুলদানিও রাখতে পারেন। তবে প্লাসটিকের ফুল বা গাছ ভুলেও রাখবেন না।

৪) ছোট্ট গণেশের একটি মূর্তি রাখুন আপনার কাজের ডেস্কে। গণেশের মুখ যেন থাকে দক্ষিণ দিকে।

৫) অফিসের ডেস্ক নিয়মিত পরিষ্কার রাখুন। দেখুন ইলেকট্রিক তার যেন অগোছালো হয়ে না থাকে। কাজ শুরুর আগে নিয়মিত আরাধ্য দেবতাকে প্রার্থনা করুন। দেখবেন ফল পাবেনই।

[আরও পড়ুন: অশুভ নয় কালো রং, এতেই হবে ব্যবসায় উন্নতি, কীভাবে? জানালেন বাস্তু বিশেষজ্ঞ]

 

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.