Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

নারদ কাণ্ডে ফের স্যামুয়েলকে তলব সিবিআইযের

এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৭, ১৩:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৭, ১৩:৪৩

options
link
নারদ কাণ্ডে ফের স্যামুয়েলকে তলব সিবিআইযের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ নারদ কাণ্ডে ফের ম্যাথ্যু স্যামুয়েলকে তলব করল সিবিআই৷ আগামী ১৯ মে নারদ নিউজের সিইও-কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ যদিও ম্যাথু স্যামুয়েল জানিয়ে দিয়েছেন, সদ্য অস্ত্রোপচার হয়েছে৷ তাই তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়৷

কলকাতা হাইকোর্টের নির্দেশে নারদ কাণ্ডের তদন্ত করছে সিবিআই৷ ঘটনায় অভিযুক্ত মুকুল রায়, সৌগত রায়, অপরূপা পোদ্দার-সহ শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী-সাংসদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর৷ বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে নারদ কাণ্ডের পৃথক তদন্ত শুরু করে ইডিও৷ সিবিআইয়ের মতোই অভিযুক্ত তৃণমূল নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে আলাদাভাবে এফআইআর করেছে ইডি-ও৷ যদিও দলের সদস্যদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷ তদন্তের স্বার্থে এর আগেও নারদ নিউজের সিইও ম্যাথু স্যামুয়েলকে তলব করেছিল সিবিআই৷ এই নিয়ে দ্বিতীয়বার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.