Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Hyderabad man

বিয়েতে রাজি নন প্রেমিকা, প্রতিহিংসায় তরুণীকে ১৮ বার কোপাল প্রেমিক!

পুলিশ জানিয়েছে, সম্প্রতি অন্য সম্পর্কে জড়িয়েছিলেন ওই তরুণী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২১, ১৪:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২১, ১৪:১৮

options
link
বিয়েতে রাজি নন প্রেমিকা, প্রতিহিংসায় তরুণীকে ১৮ বার কোপাল প্রেমিক! zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েতে রাজি নন প্রেমিকা। বরং তিনি সম্পর্কে জড়িয়েছেন অন্য একজনের সঙ্গে। এই ‘অপরাধে’ ২০ বছরের এক তরুণীর শরীরে ১৮ বার ছুরির কোপ দিল তাঁর প্রেমিক। বুধবার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হায়দরাবাদের (Hyderabad) এলবি নগরের হস্তিনাপুরমে। ওই তরুণীকে দ্রুত হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বাসব রাজ। বয়স ২৩। দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শিরীষা নামে ওই তরুণীর। কিন্তু সেই সম্পর্ক সম্প্রতি ভেঙে গিয়েছিল। ২ মাস আগে নতুন সম্পর্কে জড়ান ওই তরুণী। সেই থেকেই প্রেমিকার উপরে রাগ পুষে রাখছিল বাসব রাজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দেশে ফের বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, ১১০ কোটি পেরল টিকাকরণ]

এরপরই বুধবার হস্তিনাপুরমে শিরীষার কাকার বাড়ি হাজির হয়ে যায় বাসব। আসলে প্রেমিকার কাছে তার আরজি ছিল, শেষবারের জন্য একবার দেখা করতে চায় সে। আর এই আকুতিতে সাড়া দেওয়াই কাল হল শিরীষার। দেখা হওয়ার পরই শুরু হয় প্রবল বাকবিতণ্ডা। ঝগড়ার ফাঁকে আচমকাই অভিযুক্ত চড়াও হয় ওই তরুণীর উপরে। লাগাতার ছুরি চালিয়ে কোপের পর কোপ মারতে থাকে সে। একে একে হাত, গলা ও পিঠে আঘাত করার পরে লুটিয়ে পড়েন শিরীষা।

দ্রুত শিরীষাকে হাসপাতালে ভরতি করেন প্রতিবেশীরা। তাঁরাই খবর দেন পুলিশকে। দ্রুত পুলিশ আটক করে বাসবকে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে ৩০৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর অশোক রেড্ডি জানিয়েছেন, জেলাশাসকের তত্ত্বাবধানে ইতিমধ্যেই আক্রান্ত তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে।

[আরও পড়ুন: রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল ১৬ লক্ষের গণ্ডি, একদিনে মৃত ১৫]

পুলিশ জানিয়েছে, বাসব ও শিরীষা দু’জনের বাড়ি থেকেই তাঁদের সম্পর্কটা মেনে নেয়নি। গত তিন বছর ধরেই তাঁরা লিপ্ত ছিলেন সম্পর্কে। কিন্তু সম্প্রতি বাড়ির আপত্তিতে সম্পর্ক থেকে সরে আসেন শিরীষা। তারপর থেকেই নিয়মিত ভাঙা সম্পর্ক জোড়া দেওয়া চেষ্টা করছিল বাসব। তাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.