সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাঁসফাস গরমে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস৷ বুধবার বিকেলে বজ্রবিদ্যুৎ –সহ ভারী বৃষ্টির কথা ঘোষণা করা হল৷ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরুও হয়েছে৷
বেশ কয়েকদিন ধরেই চলছে তীব্র দাবদাহ৷ তার সঙ্গে অবশ্য মাঝে মধ্যে বৃষ্টিরও দেখা মিলছে৷ কয়েকদিন আগেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় জল হয়েছে৷ স্বস্তির দিশা দেখিয়ে ফের বৃষ্টির কথা জানাল আবহাওয়া দপ্তর৷ বাঁকুড়া, বর্ধমান ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে৷ বিকেলের থেকে সন্ধের মধ্যেই আছড়ে পড়তে ঝড়৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড় আছড়ে পড়ার কথাও জানিয়েছে হাওয়া অফিস৷
এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেন্টিগ্রেড৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৯.৬ ডিগ্রির আশেপাশে৷ গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি৷ তবে সেই খেদ মিটতে চলেছে বুধবার৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন