সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পড়লে মনে প্রশ্ন জাগবে, এও সম্ভব? হতেই পারে, পড়শি দেশ পাকিস্তানে সবই সম্ভব। এমনই অদ্ভূত এবং চোখ কপালে তুলে দেওয়া ঘটনা ঘটল সেই দেশে। এক সারমেয়কে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হল পাঞ্জাব প্রদেশে। তার আগে এক সপ্তাহের জন্য জেলেও পাঠানো হয় সারমেয়টিকে। পাকিস্তানের এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটি বাচ্চাকে সারমেয়টি কামড়ায় বলে এমন নির্দেশ দেন পাঞ্জাবের ভাক্কর ক্লরের সহকারী কমিশনার সালেম। এবং অদ্ভূতভাবে সারমেয়টিকে অপরাধী বানিয়ে তাকে হত্যার আদেশ দেন তিনি।
[আওয়ামি লিগের ৪ সদস্যের হত্যাকাণ্ডে ২৩ জনের ফাঁসির ঘোষণা]
সারমেয়র মালিক অবশ্য এই অদ্ভূত রায়ের বিরুদ্ধে অতিরিক্ত ডেপুটি কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, আক্রান্ত শিশুর পরিবার তাঁর সারমেয়র নামে মামলা দায়ের করে। তারজন্য এক সপ্তাহ জেল হেফাজতে পাঠানো হয় সারমেয়টিকে। এরপরেও কোনও শাস্তি কীভাবে হতে পারে তা মাথায় ঢুকছে না তাঁর। এই শাস্তি কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
[ভিয়েতনামকে রুখতে দক্ষিণ চিন সাগরে রকেট লঞ্চার মোতায়েন বেজিংয়ের]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন