Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬

মানসিক ভারসাম্যহীন বোনের গলা কাটল ব্যক্তি

নৃশংস !!!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০১৭, ১৫:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৮, ২০১৭, ১৫:৫০

options
link
মানসিক ভারসাম্যহীন বোনের গলা কাটল ব্যক্তি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নৃশংস ঘটনায় কেঁপে উঠল তাইওয়ান৷ বৃহস্পতিবার প্রকাশ্যে নিজের বোনের মাথা কাটল এক ব্যক্তি৷ জানা গিয়েছে, কাওসিউং শহরের বাসিন্দা ৫৪ বছরের লিন নামের অভিযুক্তের সঙ্গে বচসা শুরু হয় তার বোনের৷ বচসার জেরে একটি ধারাল ছুরি দিয়ে কুপিয়ে বোনের মাথা কেটে ফেলে লিন৷ ওই ঘটনার পর গ্রপ্তার করা হয়েছে লিনকে৷

[এবার আপনার স্মার্টফোনেও হানা দিতে পারে ‘র‍্যানসমওয়্যার’ ভাইরাস!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিন তার অবিবাহিত বোনের সঙ্গেই থাকত৷ বেশ কয়েকবছর থেকেই মানসিক ভারসাম্যহীন বোনের দেখাশোনা করত লিন৷ এদিন সকালে বোনকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল তার৷ এদিন সকালে হাসপাতাল যেতে রাজি না হওয়ায় বোনের সঙ্গে ঝামেলা বাধে লিনের৷ প্রতিবেশীরা জানিয়েছেন, নিজেকে বাঁচানোর জন্য বারবার কাতর আর্তি জানিয়েছিলেন মৃত মহিলা৷ যদিও তাতে মন গলেনি অভিযুক্তের৷

[ভারতে পারমাণবিক হামলা চালাতে মাটির নিচে গোপন অস্ত্রাগার পাকিস্তানে]

উল্লেখ্য, কয়েকদিন আগেই তিন বছরের একটি শিশুকন্যার মাথা কেটে ফেলে এক ব্যক্তি৷ ওই ঘটনায় অভিযুক্ত দাবি করেছিল যে, নিজেকে সম্রাট বলে মতিভ্রম হয়েছিল তার৷ বেশ কিছুদিন মামলা চলার পর তাকে মৃত্যুদণ্ড না দিয়ে কারাদণ্ড দেয় আদালত৷ ওই ঘটনায় তাইওয়ানে তীব্র বিক্ষোভ শুরু হয়েছিল৷ আবারও একই রকম মুণ্ডচ্ছেদের ঘটনা ঘটায় ফিরে এসেছে পুরনো স্মৃতি৷ এখন এই ব্যক্তির কী সাজা হয় তাইই দেখার৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.