Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Mamata Banerjee-Narendra Modi

Mamata Banerjee: মিলল সাক্ষাতের সময়, দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

স্থির হয়েছে মোদি-মমতার সাক্ষাতের দিনক্ষণ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২১, ১২:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২১, ১২:২০

options
link
Mamata Banerjee: মিলল সাক্ষাতের সময়, দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী zoom

বিশেষ সংবাদদাতা: সংসদের শীতকালীন অধিবেশনের প্রাক্কালে দিল্লি সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার থেকে বৃহস্পতিবার রাজধানীতে থাকবেন তিনি, যোগ দিতে পারেন একাধিক রাজনৈতিক কর্মসূচিতে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী মোদির (PM Modi) সঙ্গে মুখ্যমন্ত্রী মমতার সাক্ষাৎ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২৪ তারিখ অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনেই তাঁর সঙ্গে দেখা করবেন মমতা। দেখা করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গেও।

রাজ্যের বকেয়া পাওয়ার দাবি, বিএসএফের (BSF) কাজের ক্ষমতাবৃদ্ধি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিদাওয়া নিয়ে সোমবারই দিল্লি উড়ে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের সফরের তৃতীয় দিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করবেন বলে সূত্রের খবর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘পুলিশের পদক্ষেপ একদম ঠিক’, সায়নী ঘোষের গ্রেপ্তারিতে ত্রিপুরা সরকারের পাশে দিলীপ]

বুধবার, ২৪ নভেম্বর মোদি তাঁকে সময় দিয়েছেন বলে খবর। ওইদিন সম্ভবত মোদির বাসভবনেই দু’জনের বৈঠক হবে। এই মুহূর্তে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তৃণমূলের সবচেয়ে বেশি মাথাব্যথা। মোদির সঙ্গে বৈঠকে অন্যান্য দাবির সঙ্গে এই প্রসঙ্গ তুলতে পারেন মুখ্যমন্ত্রী। আর এই প্রসঙ্গে তিনি দেখা করতে পারেন অমিত শাহর সঙ্গেও। ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহর কাছে তাঁর সরব হওয়ার সম্ভাবনা।

[আরও পড়ুন: KMC Election: কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে সোমবার সর্বদল বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন]

এছাড়া মমতা-মোদির সাক্ষাৎপর্বে উঠতে পারে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বিষয় – বাংলা-সহ তিন রাজ্যে বিএসএফের (BSF) ক্ষমতাবৃদ্ধি ইস্যু। এ বিষয়ে রাজ্য সরকারের আপত্তির কথা সরাসরি প্রধানমন্ত্রীকেই জানাতে চান মুখ্যমন্ত্রী। তবে এবার মুখ্যমন্ত্রীর এবারের সফর চলাকালীন ত্রিপুরা নিয়ে তৃণমূল সাংসদরা দিল্লির রাজনীতিতে ঝড় তুলতে চলেছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। মনে করা হচ্ছে, বিষয়টি নিয়ে সবিস্তারে মোদির কাছে নালিশ জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.