Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Suvendu Adhikari

Suvendu Adhikari: কুরুচিকর স্লোগান তুলে প্রাণনাশের হুমকি শুভেন্দুকে, তৃণমূলের বিরুদ্ধে দায়ের অভিযোগ

বিজেপির অভিযোগ, মারিশদা থানার সামনেই বিরোধী দলনেতাকে হেনস্তার মুখে পড়তে হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২১, ১৯:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০২১, ১৯:৪৬

options
link
Suvendu Adhikari: কুরুচিকর স্লোগান তুলে প্রাণনাশের হুমকি শুভেন্দুকে, তৃণমূলের বিরুদ্ধে দায়ের অভিযোগ zoom
ফাইল ছবি।

রঞ্জন মহাপাত্র, কাঁথি: ত্রিপুরায় তৃণমূলের (TMC in Tripura)উপর হামলার প্রভাব পড়ল পূর্ব মেদিনীপুরের মারিশদায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গাড়ি আটকে কুরুচিকর স্লোগান, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে সোমবার রাতে সরগরম হয়ে উঠল এলাকা। নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে এভাবে হেনস্তার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে মারিশদা থানায় অভিযোগ দায়ের করলেন শুভেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী। ঘটনার প্রতিবাদে আজ মারিশদা থানা ঘেরাও কর্মসূচি রয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বের।

পুরভোটের প্রচারে গিয়ে রাজ্য তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষ (Saayoni Ghosh) গ্রেপ্তার হয়েছিলেন আগরতলায়। রবিবার এই ঘটনা ঘিরে দফায় দফায় তৃণমূল- বিজেপি সংঘর্ষে দিনভর উত্তপ্ত ছিল ত্রিপুরা। তার প্রভাব পড়ে বঙ্গেও। যদিও সোমবার সন্ধেবেলা যুবনেত্রী জামিনে মুক্ত হন। তবে তার আগে সায়নীর গ্রেপ্তারির প্রতিবাদে সোমবার কলকাতা ও জেলাগুলিতে বিজেপি বিরোধী বিক্ষোভে শামিল হন তৃণমূল (TMC) সমর্থকরা। পূর্ব মেদিনীপুরের মারিশদাতেও এমনই এক প্রতিবাদ মিছিল চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ ওঠে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মিহিদানা খেয়ে বিপত্তি, মুর্শিদাবাদে অসুস্থ অন্তত ৪৫ জন শিশু]

বিজেপি (BJP) নেতৃত্বের অভিযোগ, মারিশদা থানার অদূরে শুভেন্দুর গাড়ি ঘিরে কুরুচিকর স্লোগান, প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অভিযোগের তিরে তৃণমূল কর্মী, সমর্থকরা। বিজেপির অভিযোগ, ত্রিপুরায় তৃণমূলের উপর হামলার বদলা নিতেই বিরোধী দলনেতাকে এভাবে হুমকি দেওয়া হল। আরও অভিযোগ, পুলিশের নাকের ডগায় অর্থাৎ মারিশদা থানার সামনেই এমন ঘটনা ঘটে গেলেও পুলিশ ছিল নীরব দর্শক।

[আরও পড়ুন: মালদহে হোটেলের শৌচাগারে ক‍্যামেরা রেখে দম্পতির অশ্লীল ভিডিও রেকর্ড ২ যুবকের, তারপর…]

এরপরই বিধায়ক তথা বিরোধী দলনেতার উপর হামলার অভিযোগ তুলে মারিশদা থানায় তৃণমূলের বিরুদ্ধে মামলা করেন শুভেন্দুর আইনজীবী। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের পালটা দাবি, সায়নীর গ্রেপ্তারির প্রতিবাদে জেলা তৃণমূলের তরফে প্রতিবাদ কর্মসূচি চলছিল। নেতারা বক্তব্য রাখছিলেন। সেসময় শুভেন্দু (Suvendu Adhikari) সেখান দিয়ে যাচ্ছিলেন। তবে তাঁর গাড়ি আটকানোও হয়নি, বিক্ষোভও দেখানো হয়নি। বিজেপি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এনেছে বলে দাবি ঘাসফুল শিবিরের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.