সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত কাশ্মীর৷ দফায় দফায় বিক্ষোভে অশান্তি ছড়িয়েছে উপত্যকায়৷ এরইমধ্যে স্থানীয় একটি ক্রিকেট ম্যাচে পাকিস্তানের ক্রিকেট দলে জার্সি পড়ে মাঠে নেমেছিলেন ক্রিকেটারা৷ গেয়েছিলেন পাকিস্তানের জাতীয় সঙ্গীত৷ সেই ঘটনার পর একমাসও কাটেনি৷ ফের কাশ্মীরে স্থানীয় একটি ক্রিকেট ম্যাচকে ঘিরে বিতর্ক তৈরি হল৷ এবার ম্যাচ শুরু আগে বাজল পাক অধিকৃত কাশ্মীরের জাতীয় সঙ্গীত৷ যথারীতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হল ভিডিও৷
রবিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা স্থানীয় একটি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছিল পুলওয়ামা হান্টার্স ও পামপোরা একাদশ৷ কিন্তু ভারতের নয়, ম্যাচ শুরু আগে বাজানো হয় পাক অধিকৃত কাশ্মীরের জাতীয় সঙ্গীত৷ উঠল ভারত বিরোধী স্লোগানও৷ দেখুন ভিডিও৷
পাকিস্তানের জার্সি পড়ে মাঠে নামায় বেশ কয়েক কাশ্মীরি ক্রিকেটার আটক করেছিল পুলিশ৷ তবে পুলওয়ামার এই ঘটনায় অবশ্য এখনও পর্যন্ত ম্যাচের আয়োজক বা দর্শককে বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন