রূপায়ণ গঙ্গোপাধ্যায়: কলকাতা পুরভোটে (Kolkata Municipal Election 2021) ব্যাপক ‘হিংসা’ হয়েছে বলেই দাবি বঙ্গ বিজেপির। আর তাই পুনর্নির্বাচনের আরজি গেরুয়া শিবিরের। যদিও সেই দাবি ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিরোধীরা। এই পরিস্থিতিতে আন্দোলনকে আরও জোরাল রূপ দিতে ফের পথে নামতে চলেছে গেরুয়া শিবির। সোমবার দুপুর তিনটে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তারা।
বিজেপির (BJP) সদর দপ্তর থেকে শুরু হবে মিছিল। ধর্মতলার দিকে এগনোর কথা। তবে কোথায় গিয়ে মিছিল শেষ হওয়ার কথা, সে বিষয়ে এখনও বিজেপির তরফে স্পষ্ট করে কিছু জানা যায়নি। মিছিলে কলকাতা পুরভোটের প্রত্যেক ওয়ার্ডের বিজেপি প্রার্থী এবং রাজ্য নেতৃত্বের পা মেলানোর কথা।
[আরও পড়ুন: বাসর রাত কাটিয়েই নতুন বউকে তালাক দিল বর! কী এমন ঘটল?]
ভোটে ‘হিংসা’র প্রতিবাদে আন্দোলনকে আরও জোরাল করতে চায় বঙ্গ বিজেপি। সে কারণে রবিবারের পর সোমবারও পথে নামতে চলেছে গেরুয়া শিবির। আজ দুপুর তিনটে থেকে শুরু হবে কর্মসূচি। বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে কলকাতায় অশান্তির আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
[আরও পড়ুন: স্বামী দ্বিতীয়বার বিয়ে করলে তালাক দেওয়ার অধিকার আছে মুসলিম মহিলাদেরও: কেরল হাই কোর্ট]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন