Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

কাবুলে মিনিবাসে বিস্ফোরণে মৃত্যুমিছিল

গত মাসে মার্কিন হামলায় প্রাক্তন তালিবান নেতা মোল্লা আখতার মনসুরের মৃত্যুর বদলা নিতেই মুসলিমদের পবিত্র রমজান মাসে এই বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৬, ১২:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৬, ১২:৪০

options
link
কাবুলে মিনিবাসে বিস্ফোরণে মৃত্যুমিছিল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের কাবুলে মিনিবাসে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা, আহত বেশ কয়েকজন। হামলার দায় স্বীকার করেছে তালিবান, খবর রয়টার্স সূত্রে। সরকারি কর্মী বোঝাই বাসটিতে সোমবার ভোরের এই বিস্ফোরণ দেখিয়ে দিল, ক্রমাগত তালিবানি হামলার মুখে আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা এখনও কতটা অসহায় ও ভঙ্গুর।

আফগান প্রশাসনের অনুমান, গত মাসে মার্কিন হামলায় প্রাক্তন তালিবান নেতা মোল্লা আখতার মনসুরের মৃত্যুর বদলা নিতেই মুসলিমদের পবিত্র রমজান মাসে এই বিস্ফোরণ ঘটাল জঙ্গিরা। পাশাপাশি আফগান প্রশাসন ৬ তালিবান জঙ্গিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়ার বিরুদ্ধে জঙ্গিদের এই পাল্টা হামলা বলেও মনে করা হচ্ছে। গত মাসে বিচারমন্ত্রকের আধিকারিকদের একটি বাসেও আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.