সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই-আহমেদাবাদের পর দেশের দ্বিতীয় বুলেট ট্রেনটি চলবে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত। ৭৮২ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হাই স্পিড ট্রেনটি সময় নেবে মাত্র ২ ঘণ্টা ৪০ মিনিট। এর জন্য খরচ হবে আনুমানিক ৪৩ হাজার কোটি টাকা।
রাজধানী নয়াদিল্লির সঙ্গে পবিত্র শহর বারাণসীকে যুক্ত করবে এই বুলেট ট্রেন। ভবিষ্যতে কলকাতা-দিল্লি হাই স্পিড করিডর তৈরির উপরেও গুরুত্ব দেবে হাই স্পিড রেল কর্পোরেশন ও সহায়ক জাপানি সংস্থাটি। ২০১৭-য় উত্তরপ্রদেশে ভোটের আগে লখনউকেও গুরুত্ব দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী। আশা করা হচ্ছে, দিল্লি থেকে লখনউগামী বুলেট ট্রেনটি ৫০৬ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে ১ ঘণ্টা ৪৫ মিনিট ও দিল্লি থেকে কলকাতাগামী হাই স্পিড ট্রেনটি ১৫১৩ কিলোমিটার পাড়ি দিতে ৪ ঘণ্টা ৫৬ মিনিট সময় নেবে। দিল্লি-কলকাতা করিডর তৈরিতে আনুমানিক খরচ হবে ৮৪ হাজার কোটি টাকা।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন