Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

জন্মদিনেও বিতর্ক পিছু ছাড়ল না রাহুলের

তবে কি মাত্র ৪৬ বছরেই তীব্র চ্যালেঞ্জের মুখে পড়ে গেল গান্ধী পরিবারের তথাকথিত যুবরাজের রাজনৈতিক কেরিয়ার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৬, ১৮:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৬, ১৮:০৬

options
link
জন্মদিনেও বিতর্ক পিছু ছাড়ল না রাহুলের zoom

দেবশ্রী সিনহা: জন্মদিনেও কটা‌ক্ষের কাঁটা হয়ে রইল পারিবারিক ইতিহাসই৷ এ নিয়ে মুখে কেউ আলোচনা না করলেও চাপা গুঞ্জনে অনেকেই বলছেন, ৪৬ বছর বয়সে একবার প্রধানমন্ত্রিত্ব করে ফেলেছিলেন রাহুলের প্রয়াত পিতা রাজীব গান্ধী৷ ঘটনাচক্রে এদিন ছিল ফাদারস ডে-ও৷ এই সুযোগ কাজে লাগিয়েই অনেকেই রাহুলকে বাবার কথা মনে করিয়ে দিয়েছেন৷ আর তাতেই তুল্যমূল্য বিচারে প্রশ্ন উঠেছে যোগ্যতা নিয়ে৷

পাঁচ রাজ্যে নির্বাচনী ভরাডুবির পর রাহুলের নেতৃত্ব নিয়ে অনেক সিনিয়র নেতাই প্রকাশ্যে মুখ খুলেছেন৷ অনেকে আবার আসন্ন্ পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের নির্বাচনের জন্য ঘুরিয়ে প্রিয়াঙ্কাকে মুখ করার দাবি তুলেছেন৷ আর তাতেই প্রশ্ন উঠেছে, তবে কি মাত্র ৪৬ বছরেই তীব্র চ্যালেঞ্জের মুখে পড়ে গেল গান্ধী পরিবারের তথাকথিত যুবরাজের রাজনৈতিক কেরিয়ার? যদিও এ সব আলোচনাকে কোনও গুরুত্বই দিতে চান না এআইসিসি-র প্রথম সারির নেতারা৷ তাঁদের পাল্টা যুক্তি, ২০০৯ সালে যখন তৃতীয় বিকল্পের চ্যালেঞ্জ সামলে ইউপিএ কেন্দ্রে ফিরে আসে, সেইসময় যাবতীয় কৃতিত্ব রাহুলকেই দিয়েছিল দল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে তাঁর ৪৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী টুইট করেন, “কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাই৷ ”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.