সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল৷ এবার হামলার লক্ষ্য ভারতীয় দূতাবাস৷ সূত্রের খবর, বুধবার সকালে ভারতীয় দূতাবাসের সামনে প্রবল বিস্ফোরণ হয়৷ বোমাটি এতটাই শক্তিশালী ছিল যে বিস্ফোরণের জেরে প্রায় ১০০ মিটার দুরে থাকা বাড়িগুলির জানালা ও দরজার কাঁচ ভেঙে যায়৷ ভারতীয় দূতাবাসের বিল্ডিংও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনায় প্রায় ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে৷ আহত বহু৷
Explosion in Kabul, reportedly near Wazir Akbar Khan area, Kabul PD 10: Afghan Media pic.twitter.com/5joCXNwkqV
Advertisement— ANI (@ANI_news) May 31, 2017
‘ওয়াল স্ট্রিট’ জার্নালের সাংবাদিক জেসিকা ডনাটি টুইট করে জানিয়েছেন, যে তাঁদেরও কাবুল অফিসের সমস্ত কাঁচের জানলা বিস্ফোরণের ফলে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে জানিয়েছেন যে দূতাবাসের ভারতীয় আধিকারিকরা সুরক্ষিত আছেন৷ বোমাটি দূতাবাসের প্রায় ৫০ মিটার দূরত্বে রাখা ছিল বলে জানা গিয়েছে৷ এখনও পর্যন্ত ওই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন৷ তবে বিস্ফোরণের নেপথ্যে আল কায়দা বা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হাত থাকতে পারে মনে বলে করা হচ্ছে৷
প্রসঙ্গত, গতবছরের মার্চ মাসে আফগানিস্তানের জালালাবাদে ভারতীয় কনস্যুলেটে হামলা চালায় জঙ্গিরা৷ ওই হামলায় মৃত্যু হয় নয় জন লোকের৷ অভিযোগ উঠেছে, আফগানিস্তানে ভারতের ক্রমাগত উন্নতি রুখতে ভারতীয় দুতাবাস ও আধিকারিকদের উপর হামলা চালাচ্ছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি৷ তবে বুধবারের হামলা নেপথ্যে কারা ছিল তা এখনও স্পষ্ট নয়৷ উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানে সরকার ও আন্তর্জাতিক সেনার বিরুদ্ধে ‘অপারেশন মনসৌরি’র ঘোষণা করেছে তালিবান৷ তার জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান৷
%%SP_PROTECT_2%%
[দিল্লি আইআইটি-তে ছাত্রীর রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন