Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বেড়াতে গিয়ে খাদে পড়ল গাড়ি, লাচুংয়ে মৃত ৬ বাঙালি পর্যটক

প্রত্যেকেই একই পরিবারের সদস্য৷ সকলেরই বাড়ি উঃ ২৪ পরগনায়৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০১৭, ১২:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩১, ২০১৭, ১২:১৬

options
link
বেড়াতে গিয়ে খাদে পড়ল গাড়ি, লাচুংয়ে মৃত ৬ বাঙালি পর্যটক zoom

স্টাফ রিপোর্টার: সিকিমে বেড়াতে গিয়ে খাদে গাড়ি৷ মৃত্যু হল একই পরিবারের ছয় বাঙালি পর্যটকের৷ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে লাচুং থেকে ফেরার পথে৷ মৃতদের মধ্যে তিন শিশু, দুই মহিলা ও একজন পুরুষ রয়েছেন বলে জানা গিয়েছে৷ গাড়িতে থাকা বাকি আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷ আহতদের মধ্যেও এক শিশু রয়েছে বলেও জানা গিয়েছে৷

[কাবুলে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণ, অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর সিকিম থানা এলাকায়৷ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই উদ্ধার কাজে নামে সিকিম পুলিশ ও এসডিআরএফ৷ সিকিম পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত ও আহতদের প্রত্যেকের বাড়ি উত্তর ২৪ পরগণায়৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই পর্যটকরা গ্যাংটকের দিকে যাচ্ছিলেন৷ সেই সময় চাকা পিছলে খাদে পড়ে যায় গাড়িটি৷ ঘটনাস্থল থেকেই ছ’জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ আহতদের সেন্ট্রাল রেফারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷

[ভাঙল স্টুডিওর ছাদ, অল্পের জন্য রক্ষা পেলেন শাহরুখ]

মৃত ও আহতদের পরিচয় জানতে ইতিমধ্যেই নবান্নর তরফে যোগাযোগ করা হয়েছে সিকিম সরকারের সঙ্গে৷ উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফেও মৃতদের নাম ও পরিচয় জানতে সিকিমের স্থানীয় প্রশাসনের তরফে যোগাযোগ করা হচ্ছে৷ খবর দেওয়া হয়েছে মৃতদের বাড়িতে৷ পরিজনদের ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করছে রাজ্য সরকার৷ ময়নাতদন্ত শেষে যাতে দ্রুত দেহ ফিরিয়ে আনা যায় তা নিয়ে তৎপরতা শুরু হয়েছে৷ এদিকে বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় চরম দুর্যোগ শুরু হওয়ায় অন্য পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা নিতে বলা হয়েছে৷ কারণ, পাহাড়ি রাস্তায় বৃষ্টি পড়ে পিচ্ছিল হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন অনেকেই৷

[ডোনেশনের নামে অনৈতিক ব্যবসা চলবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.