Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ভ্যাপসা গরমে জেরবার বঙ্গ, কবে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি?

হাওয়া অফিসের কর্তাদের মতে...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২৩, ১৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৭, ২০২৩, ১৯:০২

options
link
ভ্যাপসা গরমে জেরবার বঙ্গ, কবে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষণিকের বৃষ্টি যেন গরম আরও বাড়িয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে৷ আর সেইসঙ্গে বাতাসে বাড়িয়েছে আর্দ্রতা৷ সূর্যের সঙ্গে মেঘের লুকোচুরি খেলা অব্যাহত৷ কিন্তু এখনও সেই ঝমঝমিয়ে বৃষ্টির দেখা কই? উল্টে প্যাঁচপ্যাচে গরমে নাজেহাল শহরবাসী৷ বাড়ি থেকে বের হলেই ঘামে ভিজে যাচ্ছে শরীর৷ এই অবস্থা থেকে কবে মুক্তি মিলবে? কবে ঠিকঠাক বৃষ্টির দেখা মিলবে দক্ষিণবঙ্গে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন শহরবাসী৷ জবাবে খুব একটা স্বস্তির খবর দিতে পারল না আলিপুর আবহাওয়া দপ্তর৷

[‘ভারত-চিন সীমান্ত সমস্যা সত্ত্বেও একটিও গুলি চলেনি গত ৪০ বছরে’]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আকাশে মেঘ থাকলেও এখনই সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে৷ উল্টে মেঘলা থাকার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ আরও বাড়বে৷ তাই গরমের জন্য আরও অস্বস্তি বাড়বে শহরবাসীর৷ শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও বাতাসের আর্দ্রতার কারণে গরম ভালই অনুভব করবেন শহরের বাসিন্দারা৷ তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা৷ স্কুলগুলিতে ইতিমধ্যেই গরমের ছুটি পড়ে গিয়েছে৷ কিন্তু অনেক সরকারি-বেসরকারি অফিসগুলি খোলা রয়েছে৷ তাই কাজের তাগিদে অনেককেই বাইরে বের হতে হচ্ছে৷ তাঁদের হামেশা নিজেদের সঙ্গে জল রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা৷

[ওড়িশায় এনকাউন্টারে হত নকশাল কমান্ডার]

চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টিপাতই হবে বলে জানিয়েছিল দিল্লির মৌসম ভবন৷ কিন্তু সেই বৃষ্টির জন্য দেশবাসীকে কতটা অপেক্ষা করতে হবে তা জানাতে পারেননি হাওয়া অফিসের কর্তারা৷ কলকাতার ক্ষেত্রে আগামী কয়েকদিন মেঘলা আকাশই থাকবে বলে জানা গিয়েছে৷ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুবই ক্ষীণ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ বিহার থেকে ছত্তিশগড়ের উত্তরসীমা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টি হয়েছে৷ কিন্তু তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ তাই তার প্রভাবে বঙ্গে বৃষ্টির তেমন একটা আশা দেখতে পাচ্ছেন না হাওয়া অফিসের কর্তারা৷

[‘পরিষ্কার’ হতে যোগীকে ১৬ ফুট লম্বা সাবান পাঠাচ্ছেন দলিতরা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.