Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

‘পাকিস্তান একটা গুলি ছুড়লে ভারতীয় সেনাও গুলির হিসাব রাখবে না’

সরাসরি পাকিস্তানের নাম করে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৭, ১৪:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৭, ১৪:৫৯

options
link
‘পাকিস্তান একটা গুলি ছুড়লে ভারতীয় সেনাও গুলির হিসাব রাখবে না’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল: পাকিস্তান যদি একটিও গুলি চালায়, তাহলে ভারতীয় সেনাও পাল্টা গুলি চালাবে৷ এবং ভারতীয় জওয়ানরা গুলির সংখ্যা গুনবেন না৷ যত খুশি তত গুলি ছুড়বেন পাকিস্তানকে ঠান্ডা করতে৷ রবিবার এই ভাষাতেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ বারবার কাশ্মীরে হিংসা ছড়ানোর প্রবণতা থেকে ইসলামাবাদকে বিরত থাকার পক্ষে সওয়াল করলেন রাজনাথ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

রবিবার আর কোনও রাখঢাক না রেখে ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জম্মু ও কাশ্মীরে লাগাতার অশান্তি ছড়াচ্ছে পাকিস্তান৷ কিন্তু তাদের এই অভ্যাস আর বেশিদিন চলবে না৷” এদিন হিমাচল প্রদেশে এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই কথা বলেন রাজনাথ৷ সভা থেকে পাকিস্তানকে সতর্ক করে বলেন, “পাকিস্তান যদি একটিও গুলি ছোড়ে, তাহলে ভারতীয় সেনাও গুলির কোনও হিসাব রাখবে না৷ তাঁদের তেমনই নির্দেশ দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে৷” যে পরিস্থিতিতে স্বরাস্ট্রমন্ত্রীর মুখে এই কথা শোনা গেল, তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ৷ গতকালই জম্মু-শ্রীনগর হাইওয়ের কাছে সেনার কনভয়ে পাক জঙ্গিদের হামলায় দুই জওয়ান শহিদ হয়েছেন৷ পাক মদতপুষ্ট জঙ্গিরা পবিত্র রমজান মাসে ভারতে বড়সড় নাশকতা চালাতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.