সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টেডিয়ামে তাণ্ডবের জন্য জরিমানার মুখে পড়তে হয়েছে রাশিয়াকে৷ ইংল্যান্ডের উগ্র সমর্থকদের সতর্ক করে দেওয়া হয়েছে৷ এবার উয়েফার শাস্তির মুখে পড়ল ক্রোয়েশিয়াও৷ তাদের এক লক্ষ ইউরো জরিমানা করল উয়েফা৷
চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম্যাচে যাবতীয় ঘটনার সূত্রপাত৷ ম্যাচের দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া তখন ২-১ গোলে এগিয়ে৷ হঠাৎ স্টেডিয়াম থেকে রকেট, শেল পড়তে থাকে মাঠের মধ্যে৷ ফুটবলারদের নিরাপত্তার কথা ভেবে রেফারি আর ঝুঁকি নেননি৷ সবাইকে মাঠ থেকে বাইরে নিয়ে যান৷ যার জন্য খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ৷ ঘটনার পরপরই উয়েফার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তির মুখে পড়তে হবে ক্রোয়েশিয়াকে৷ মঙ্গলবার মডরিচদের দলের শাস্তি ঘোষণা করা হল৷
তবে ক্রোয়েশিয়াকে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানিয়েছে উয়েফা৷ মডরিচদের শেষ ম্যাচ স্পেনের বিরুদ্ধে৷ আর সেই ম্যাচের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে৷ সেই কারণেই শাস্তি পিছিয়ে গিয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন