বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: প্রেমিকের সঙ্গে মাস নয়েক আগেই বাড়ি ছেড়েছিল কিশোরী। পাড়ি দিয়েছিল পড়শি দেশ বাংলাদেশে (Bangladesh)। ঠাঁই হয়েছিল হোমে। ৯ মাস পর অবশেষে কৃষ্ণনগরের বাড়ি ফিরল কিশোরী।
জানা গিয়েছে, ওই কিশোরী নদিয়ার কৃষ্ণনগরের মৃণালিনী স্কুলের দশম শ্রেণির ছাত্রী। মানিকপাড়ায় থাকত সে। তার বাড়ির এলাকার একটি গ্রিলের দোকানে কাজ করতেন মিলন শেখ। সামান্য কথাবার্তা থেকে বন্ধুত্ব হয় দু’জনের। স্থানীয়দের একাংশের দাবি, প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েছিল তাঁরা। এরপর ২০২১ সালের ২৩ জুন আচমকা বাড়ি থেকে উধাও হয়ে যায় কিশোরী। সেই থেকে খোঁজ মিলছিল না মিলনেরও।
[আরও পড়ুন: Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত ২৩৬, নিম্নমুখী অ্যাকটিভ কেস]
এরপরই মেয়ের খোঁজ পেতে পুলিশের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার। প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, প্রেমিকের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গেলেও ধরা পরে যায় কিশোরী। পরবর্তীতে ২০২১ সালের ২৬ জুন ওই দেশের হোমে ঠাঁই হয় কিশোরীর। বিষয়টি জানতে পেরেই চিন্তায় পড়ে যায় তার পরিবার। মেয়েকে ঘরে ফেরাতে উদ্যোগী হয় তাঁরা। আইনি পদক্ষেপ করা হয় পরিবারের তরফে। শেষমেশ মঙ্গলবার ৯ মাস পর বাড়িতে ফিরল নাবালিকা।
[আরও পড়ুন: পুরভোটের মুখে বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূম, আবর্জনা স্তূপে থাকা বোমা ফেটে কবজি উড়ল বালকের]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন