Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
West Bengal State Health & Family Welfare Samiti

WB Govt Jobs 2022: কর্মপ্রার্থীদের জন্য সুখবর, কয়েকটি শর্ত মানলেই মিলতে পারে মোটা বেতনের সরকারি চাকরি

আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চের মধ্যে আবেদন করতে পারেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১৮:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১৮:২১

options
link
WB Govt Jobs 2022: কর্মপ্রার্থীদের জন্য সুখবর, কয়েকটি শর্ত মানলেই মিলতে পারে মোটা বেতনের সরকারি চাকরি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি। প্রজেক্ট কোঅর্ডিনেটর এবং ফিল্ড ইনভেস্টিগেটর পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ মার্চের মধ্যে আবেদন করতে পারেন। তবে তার আগে জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

প্রজেক্ট কোঅর্ডিনেটর
আবেদনকারীর যোগ্যতা:
ফার্মাসিতে ব্যাচেলর ডিগ্রি এবং ২ বছরের অভিজ্ঞতা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফিল্ড ইনভেস্টিগেটর
আবেদনকারীর যোগ্যতা:
ফার্মাসিতে ব্যাচেলর ডিগ্রি এবং ৪ বছরের অভিজ্ঞতা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।

[আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে সরকারি চাকরি, রয়েছে কিছু শর্ত]

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২২ তারিখের নিরিখে ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।

আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থীকে ৫ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাংকে ১০০ টাকা জমা দিতে হবে।

আবেদনকারীকে অন্যান্য যেকোনও গুরুত্বপূর্ণ তথ্যের জন্য https://www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: নার্স থেকে চিকিৎসক, স্বাস্থ্য পরিষেবায় গতি আনতে ব্যাপক নিয়োগ করবে রাজ্য]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.