Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

শরীরে ছোঁয়ালেই জ্বলছে বাল্ব, দেশবাসীকে বিস্মিত করছে এই বালক

আশ্চর্য এ বালকের ক্ষমতা দেখলে অবাক হবেন...দেখুন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০১৯, ১২:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০১৯, ১২:২৮

options
link
শরীরে ছোঁয়ালেই জ্বলছে বাল্ব, দেশবাসীকে বিস্মিত করছে এই বালক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর পাঁচজনের শরীরে ঠেকানো হচ্ছে। বাল্বের জ্বলার কোনও লক্ষণ নেই। জ্বলে ওঠার প্রশ্নও নেই। কেননা বিদ্যুৎ আসবে কোত্থেকে! কিন্তু সকলে অবাক হচ্ছেন আজমেরের এক বালকের অদ্ভুত ক্ষমতায়। তার শরীরে স্পর্শ মাত্রই জ্বলে উঠছে বাল্ব। নেটদুনিয়া এখন তাকে ‘কারেন্টওয়ালা বালক’ বলেই চিনছে।

দিদির অন্তর্বাস ধরেও টানত মদ্যপ বাবা, বিস্ফোরক ঋতাভরী ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী ক্ষমতার অধিকারী তা জানে না বালকটি। জানা যাচ্ছে তার নাম, হানি সিং। মুখে মিটিমিটি হাসি নিয়ে বসে আছে সে। আশেপাশে জড়ো হয়েছেন আরও অনেকে। তাদেরই একজনের হাতে আছে বাল্ব। তিনি সেই বাল্বটি নিয়ে অন্যদের শরীরে ঠেকাচ্ছেন। যেমন বাল্ব তেমনই আছে। কোনও পরিবর্তন নেই। কিন্তু যেই না সেটি ওই বালকের শরীরে ছোঁয়ানো হচ্ছে, অমনি তা জ্বলে উঠছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দৌলতে এ ভিডিও এখন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। আর নেটিজেনরা তা দেখে ক্রমাগত বিস্মিত হয়ে চলেছেন।

যোগীর রাজ্যেই একটি গ্রামের নাম পাল্টে হচ্ছে ‘পাক অধিকৃত কাশ্মীর’!  ]

অতিপ্রাকৃতিক ক্ষমতার অধিকারী আমাদের দেশের সাধু সন্তরা। কিন্তু সে ক্ষমতা সাধনা করে অর্জন করতে হয় তাঁদের। আবার বিজ্ঞানকে ব্যবহার করেই বুজরুকিতে মন ভোলান অনেকে। কিন্তু এখানে এ দু’টোর কোনওটাই নেই। অথচ দিব্যি ঘটে চলেছে এমন একটি ঘটনা, যার ব্যাখ্যা সহজে মিলছে না। বাচ্চাটির সারা শরীরে বিদ্যুৎ প্রবাহ না থাকলে এ জিনিস সম্ভব নয়। তার হাতের পাতা বা পায়ের পাতাতে ঠেকালেও জ্বলছে বাল্ব। বাল্বটিতে যে কোনও বিশেষ সুইচ নেই তাও পরীক্ষা করে দেখা হয়েছে। পুরো ঘটনায় বিস্মিত নেটিজেনরা। তবে অনেকেরই ধারণা, বিরল ক্ষমতা হলেও, নিশ্চিত এর বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা আছে। যদিও এখনও কোনও বিশেষজ্ঞ এ নিয়ে মুখ খোলেননি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

দেখুন ভিডিও-

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.