Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬

তিন নাবালক ছাত্রের সঙ্গে সহবাস, গ্রেপ্তার অঙ্কের শিক্ষিকা

পড়ার নাম করে ছাত্রদের বাড়িতে ডাকতেন অভিযুক্ত শিক্ষিকা, তারপর...

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০১৭, ০৯:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০১৭, ০৯:১২

options
link
তিন নাবালক ছাত্রের সঙ্গে সহবাস, গ্রেপ্তার অঙ্কের শিক্ষিকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫ বছরের এক অঙ্কের শিক্ষিকার বিরুদ্ধে তিন নাবালক ছাত্রের সঙ্গে আপত্তিজনক যৌন সম্পর্ক তৈরির অভিযোগ উঠল। অভিযোগ পেয়ে ওই শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত এরিন ম্যাকঅলিফ উত্তর ক্যারোলিনার রকি মাউন্টেন প্রিপ্যারাটরি স্কুলে শিক্ষকতা করতেন। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁরই সহকর্মীরা। গ্রেপ্তারির পর ওই স্কুল থেকে পদত্যাগ করেছেন অভিযুক্ত শিক্ষিকা।

[পুনমকে এই ভূমিকায় আগে কখনও দেখেছেন?]

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষিকা স্কুলেরই ১৬ বছরের তিন ছাত্রের সঙ্গে আপত্তিজনক যৌন সম্পর্ক স্থাপন করেছেন। ওই ছাত্রদের নিজেদের বাড়িতে নিয়ে যান অভিযুক্ত শিক্ষিকা। সেখানেই তাদের সঙ্গে মিলিত হন। ওই ছাত্রদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্কুলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ছাত্ররা পুলিশি তদন্তে সবরকমভাবে সাহায্য করছে। মিস ম্যাকঅলিফকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আপাতত ২০ হাজার পাউন্ডের ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পেয়েছেন। আগামী সপ্তাহে তাঁকে ফের আদালতের সামনে হাজির হতে হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনা প্রকাশ্যে আসার পর রকি মাউন্টেন স্কুলের প্রাক্তন ছাত্র ড্যাভন স্টিল জানিয়েছেন, স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরাই সবসময় ছাত্রদের পাশে থেকেছেন। সেই স্কুলে এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে, ভাবাই যায় না। বিশেষত একজন শিক্ষিকা কী করে তাঁর ছাত্রদের সঙ্গে এমন আপত্তিজনক সম্পর্ক তৈরি করেন, সেটাও অবিশ্বাস্য বলে মনে করেন ওই প্রাক্তন ছাত্র।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

sex-teacher-web

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.