Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Pollution

ফের বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি! উদ্বেগ বাড়াচ্ছে দেশের ৪৮ শতাংশ শহরই

গত বছরের তুলনায় এবার দিল্লির দূষণ বেড়েছে ১৪.৬ শতাংশ!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২২, ১৬:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২২, ১৬:৪২

options
link
ফের বিশ্বের সবচেয়ে দূষিত শহর দিল্লি! উদ্বেগ বাড়াচ্ছে দেশের ৪৮ শতাংশ শহরই zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর দু’বছর। ফের বিশ্বের দূষিততম শহরের তকমা পেল দিল্লি (Delhi)। তালিকায় রয়েছে বাংলাদেশের ঢাকা, চাডের এনজামেনা, তাজিকিস্তানের দুশানবে, ওমানের মুসক্যাটের মতো শহরগুলিও। কিন্তু সকলকে দূষণের (Pollution) নিরিখে টেক্কা দিয়ে শীর্ষে দেশের রাজধানী শহরই। শুধু তাই নয়। গত বছরের তুলনায় এবার দিল্লির দূষণ বেড়েছে ১৪.৬ শতাংশ!

দিল্লির দূষণ কোনও নতুন বিষয় নয়। দীপাবলির পর থেকেই দিল্লির দূষণমাত্রা (Pollution) বেড়েছিল। তারপর থেকে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছিল। দূষণমাত্রার সূচক ক্রমেই মাত্রা ছা়ড়িয়ে যাচ্ছিল। ঘন ধোঁয়ায় ঢেকে গিয়েছিল রাজধানীর পথঘাট। পরিস্থিতি দেখে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ২ দিনের জন্য লকডাউনের পথে হাঁটার। যদিও কেজরিওয়াল সেই পরামর্শ গ্রহণ করেননি। তবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরকারি দপ্তর কিংবা নির্মাণকাজ- সবই বন্ধ করে দেওয়া হয়েছিল।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ, সিট গঠন করে সরানো হল OC, SDPO-কে]

জানা গিয়েছিল, যানবাহনের ব্যবহার বাড়াই কেবল নয়, প্রতিবেশী রাজ্যগুলিতে ফসলের গোড়া কেটে পুড়িয়ে দেওয়ার ফলে সৃষ্টি হওয়া ধোঁয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে গতবছর সুপ্রিম কোর্টে মামলাও হয়েছিল। দূষণ নিয়ন্ত্রণ করতে প্রশাসন উদ্যোগ নিলেও এখনও পরিস্থিতি উদ্বেগজনকই রয়েছে। যার প্রতিফলন এই সাম্প্রতিক তালিকাতেও। এ নিয়ে গতবছর সুপ্রিম কোর্টে মামলাও হয়েছিল।

তবে কেবল দিল্লি নয়, ১০৭টি শহরের এই তালিকা থেকে জানা যাচ্ছে মধ্য ও দক্ষিণ এশিয়ার সবচেয়ে দূষিত ১৫টি শহরের মধ্যে ১১টি শহরই ভারতের। পরিস্থিতি সর্বত্রই আশঙ্কাজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র বেঁধে দেওয়া মাত্রার চেয়ে ১০ গুণ বেশি দূষণ রয়েছে দেশের ৪৮ শতাংশ শহরেই।

[আরও পড়ুন: চলতি শিক্ষাবর্ষেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে অভিন্ন প্রবেশিকা, গ্রাহ্য হবে না দ্বাদশে প্রাপ্ত নম্বর]

স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে পরিবেশবিদরা সকলকে সতর্ক করছেন। ভাভরিন কাণ্ডারি নামের এক পরিবেশবিদ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এপ্রসঙ্গে বলতে গিয়ে জানান, ”এটা জনস্বাস্থ্যের ক্ষেত্রে জরুরি অবস্থা। এখনই এই পরিস্থিতি শোধরাতে আপৎকালীন পদক্ষেপ করতে হবে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.