Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

OMG! যোগের নয়া পন্থায় সঙ্গী ছাগলরাও!

দেখুন ভিডিও-

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০১৭, ১৩:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০১৭, ১৩:৫৬

options
link
OMG! যোগের নয়া পন্থায় সঙ্গী ছাগলরাও! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ছে যোগের কদর। দেশ ছাপিয়ে বিদেশেও ছড়িয়েছে ভারতীয় সনাতন শরীরচর্চার পদ্ধতি। আর সময়ের সঙ্গে সঙ্গে তা পেয়েছে নতুন নতুন রূপ। দেশ-বিদেশ নির্বিশেষে প্রায় সকলেই যোগব্যায়ামকে আপন করে নিয়েছেন নিজের মতো করে। এমনই এক নয়া যোগের পদ্ধতি আবিষ্কার করেছেন মার্কিন মুলুকের বাসিন্দারা। ছাগলের সঙ্গে যোগাভ্যাস করছেন তাঁরা।

[মানসিক ভারসাম্যহীন মহিলার উপর পাশবিক অত্যাচার, ভাইরাল ভিডিও]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হ্যাঁ, ঠিকই শুনছেন, ট্রাম্পের দেশে এখন বেশ জনপ্রিয় এই প্রক্রিয়া। কীভাবে  তা হয় জানেন? কোনও একটি খামারবাড়িতে আয়োজন করা হয় গোটা ইভেন্ট। তাতে যোগ দেন মার্কিন বাসিন্দারা। একজন প্রশিক্ষক থাকেন। তাঁর নির্দেশেই উন্মুক্ত আকাশের নিচে চলতে থাকে এই যোগের পালা। আর পাশে অবাধে বিচরণ করতে থাকে ছাগলের পাল। কখনও তারা উঠে পড়েন যোগরত মহিলার পিঠের উপর, কখনও মাথার চুলে গুঁজে দেয় মুখ।

 

প্রথম প্রথম যারা এই যোগাভ্যাস করতে আসেন, ভয় পেয়ে যান। কিন্তু ধীরে ধীরে তাঁরা ভালবেসে ফেলেন এই নীরিহ প্রাণীদের। সাধারণ ছাগলের থেকে অনেকটাই ছোট আকৃতির এই ‘নাইজিরিয়ান ডোয়ার্ফ গোট’গুলি। ফলে যোগাভ্যাসকারীদের মাথা, শরীরে উঠে পড়লেও কোনও সমস্যা হয় না। বরং অনেকেই এতে বেশ আরাম বোধ করেন। নিয়মিত যাঁরা এই যোগাভ্যাস করে থাকেন তাঁদের মতে, এতে ফল মেলে দ্বিগুণ। যোগের ফলে যেমন শরীর সুস্থ থাকে, তেমনই ছোট ছোট ছাগলের পায়ের চাপে সুন্দর ‘ম্যাসাজ’ও হয়ে যায়।

যোগের এই নয়া পন্থা বেশ সাড়া ফেলেছে মার্কিন মুলুকের বাসিন্দাদের মধ্যে। অনেকেই এই উপায় অবলম্বন করছেন শরীর ও মন সুস্থ রাখার তাগিদে।

[বিশ্বের অষ্টম আশ্চর্যের হদিশ পেলেন বিজ্ঞানীরা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.