Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Ranbir Alia Wedding

এখনই মা হতে চান না আলিয়া! কেন একথা বললেন বেঙ্গালুরুর জ্যোতিষী?

আলিয়া-রণবীরের বিবাহিত জীবন সম্পর্কে আরও তথ্য জানিয়েছেন তিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২২, ২০:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২২, ২০:৫০

options
link
এখনই মা হতে চান না আলিয়া! কেন একথা বললেন বেঙ্গালুরুর জ্যোতিষী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বি-টাউনে এখন সাজো সাজো রব। আর মাত্র সপ্তাহখানেক বাকি রণবীর কাপুর (Ranbir Kapoor)  ও আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ের। ১৭ তারিখে গাঁটছড়া বাঁধবেন তারকা যুগল। কিন্তু ১৩ তারিখ থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে বলেই শোনা যাচ্ছে। 

Ranbir Alia

Advertisement

কেমন সংসার হবে রণবীর-আলিয়ার (Ranbir and Alia)? এক সর্বভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন বেঙ্গালুরুর জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি। তাঁর মতে বিয়ের পর রণবীর এবং আলিয়া দু’জনই বিয়ের পর কেরিয়ারে সাফল্য পাবেন। আর সেক্ষেত্রে একে অন্যকে সাহায্যও করবেন। দেবেন উৎসাহ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: এবার ইরানি পরিচালকের ছবিতে জয়া আহসান, কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?]

পেশাগত জীবনে বেশ যুক্তিবাদী আলিয়া এবং রণবীর। তবে ব্যক্তিগত জীবনে তাঁরা যথেষ্ঠ আবেগপ্রবণ। সেই আবেগের ভিতের উপরই তৈরি দু’জনের ভালবাসার প্রাসাদ। তবে এখনই মা হতে চাইবেন না আলিয়া। এমনই আভাস পণ্ডিত জগন্নাথ গুরুজির। কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন আলিয়া। বেশ কয়েকবছর সংসার করার পরই তিনি সন্তানের কথা ভাবতে পারেন বলেই জানান তিনি।

Ranbir Alia 1

রণবীর কাপুরের মা নীতু কাপুরের সঙ্গে আলিয়ার সম্পর্ক কেমন হবে? এই প্রশ্নের উত্তরে গুরুজি জানান, শাশুড়িকে নিয়ে আলিয়ার বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। কারণ নতুন দম্পতির বিষয়ে নাক গলাবেন না ঋষিপত্নী। আলিয়াকে নিজের মতো করে সংসার গুছিয়ে নিতে দেবেন তিনি।

Ranbir Alia 2

খবর অনুযায়ী, রণবীর কাপুরের পৈতৃক বাড়ি অর্থাৎ আর কে হাউসেই বসবে আলিয়া ও রণবীরের বিয়ের আসর। বিয়েতে কী পরবেন এই জুটি, তা নিয়েও নানা জল্পনা। শোনা যাচ্ছে মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাকেই সাজবেন আলিয়া ও রণবীর! রণবীর কাপুর ও আলিয়া ভাটের গোটা পরিবারই তারকাখচিত। তাই রণবীরের তরফ থেকে করিনা, করিশ্মা তো থাকছেনই। তেমনি থাকছেন সইফ আলি খান। ছোট ভাইকে নিয়ে হাজির থাকবে তৈমুর আলি খানও। অবশ্যই থাকবেন আলিয়ার দিদি পূজা ভাট, শাহিন ভাট ও আলিয়ার মা সোনি রাজদান।  ইন্ডাস্ট্রি থেকে থাকতে পারেন জোয়া আখতার, অর্জুন কাপুর, মণীশ মালহোত্রা, সঞ্জয়লীলা বনশালি, করণ জোহর, মাসাবা গুপ্তা, বরুণ ধাওয়ান, আয়ান মুখোপাধ্যায়ের মতো তারকারা। 

[আরও পড়ুন: বিচ্ছেদেও বন্ধুত্ব অটুট, পার্টনারদের নিয়ে একইসঙ্গে পার্টি হৃতিক ও সুজানের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.