Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
narendrapur

সহবাসের পর সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি পোস্ট প্রেমিকের, পুলিশের দ্বারস্থ তরুণী

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২২, ১৬:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২২, ১৬:১১

options
link
সহবাসের পর সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ ছবি পোস্ট প্রেমিকের, পুলিশের দ্বারস্থ তরুণী zoom

দেবব্রত মণ্ডল, বারুইপুর: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডের অভিযোগ। প্রেমিকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তরুণী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুরে (Narendrapur)। নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা ওই তরুণী। সোশ্যাল মিডিয়ায় অমিত ঘোষ নামে এক যুবকের সঙ্গে কথাবার্তা শুরু হয় তাঁর। ক্রমেই তা বাড়তে থাকে। প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। তরুণী ঘুনাক্ষরেও বুঝতে পারেননি প্রেমিক আদতে বিবাহিত। তার একটি সন্তানও রয়েছে। না জেনেই প্রেমিকের জালে জড়িয়ে পড়েন তরুণী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর পুকুরে মিলল পড়ুয়ার দেহ, শরীরে একাধিক আঘাতের চিহ্ন, ঘনাচ্ছে রহস্য]

অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তরুণীর সঙ্গে সহবাস করে অমিত। এরপর প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূ্র্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় অমিত। তা নিয়ে শুরু হয় অশান্তি। এরপরই গোটা বিষয়টি স্পষ্ট হয়। প্রেমিকের স্ত্রী-সন্তানের বিষয়টি জানতে পারেন এই তরুণী। তারপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: বগটুইয়ের পর হাঁসখালিতেও কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে বিজেপি, ঘটনার FIR কপি চাইল সিবিআই]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.